আমার আকাশের একমাত্র
সন্ধ্যা তারাটা আজো,
সেতার বাজায় গগন মধ্যে
গুণগুণ করে ভজো।
পঞ্চাশ ছুঁই ছুঁই করছে
তবুও টলটলে দেহের খাঁজ,
উপছে পড়ছে লাবণ্য
মুখে একটুও পড়েনি ভাজ।
ষোড়শীর সেই চাঞ্চল্য
লম্বা সেই কালো চুল,
আঁখি পল্লবে ঝিলমিল তাঁরা
ওষ্ঠে কালো তিল।
বাঁকা ভুরুর দুষ্ট চাহনি
মিষ্টি ঠোঁটের হাসি,
এতোদিন পর আজও আমার
গলায় পড়ায় ফাঁসি।
সেদিনের ঝড় ঝাপটায়
সাদা কালো সোনালি আঁভায়,
বিজলী চমকে উপছে পড়েছে
তোমার সারা গায়।
তোমার ছোঁয়ায় বিদ্যুতের ভোল্টেজ
শতগুণে জ্বলে উঠেছিল,
শিরায় শিরায় রক্ত সঞ্চালন
হঠাৎ থেমে গিয়েছিল।
আজো তোমার নামে
তিনশ ষাট জোড়া হাড়,
অস্থি মজ্জা ইচ্ছেরা সব
আন্দোলন করে বারবার।
সেদিন চেয়েছিলাম তোমায়
আজও তেমনি চাই,
এই বুকেতে তোমার বিছানা
আজন্ম রাখতে চাই।
কতো দিন, মাস,বছর
হয়ে গেছে পার,
এখনো একাকী আমি
বসে গুণছি প্রহর।
তুমি তো ভালোই আছ
স্বামী সংসার নিয়ে,
বিরহের কতো জ্বালা
জানে একাকীত্ব হিয়ে।