• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা–২০২৬ অনুষ্ঠিত শেরপুর সরকারি মহিলা কলেজে সাহিত্যচর্চা ও বইপাঠের প্রাণবন্ত আয়োজন রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর: নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে ডিআইজি ও পুলিশ সুপার খুলনার কয়রায় ১৪৫ কেজি হরিণের মাংস জব্দ লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত রাষ্ট্রীয় মর্যাদা ও গার্ড অব অনারে রাষ্ট্রপতিকে স্বাগত নবাগত এসিল্যান্ডের সাথে সিংগাইর প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মোর নাম এই নামে হোক, আমি তোমাদেরই লোক’—ঠাকুরগাঁওয়ে আবেগে রাষ্ট্রপতি ​নারায়ণগঞ্জে ট্রাফিক পরিদর্শক আব্দুল করিমের বিদায় ও জিয়াউদ্দীনের যোগদান শিশু শিল্পীদের নিয়ে মোমবাতি প্রজ্জলন এর মাধ্যমে খুলনা আর্ট একাডেমির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কবিতাঃ আসবে কবে

Reporter Name / ৩৭২ Time View
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

কলমেঃ ফারজানা করিম

 

 

মেঘলা আকাশ বৃষ্টির দিন

ছুঁয়ে যায় আমার মন,

এখন তোমায় পড়ছে মনে 

আসবে তুমি কখন?

 

সকাল শুরু হলো আমার

বৃষ্টির কান্না শুনে

দুপুর গড়িয়ে বিকেল হলো 

বৃষ্টিকণা গুণে।

 

একাকী অসহায়ের মতো

অবাক নয়নে রই 

গুমোটবাঁধা কষ্ট আমার 

জমে আছে কই?

 

তোমায় মনে পড়ে এখন

আসবে কখন তুমি,

আসবে তুমি আমার ঘরে

মেঘলা আকাশ চুমি। 

 

থাকবো না আর বসে আমি

জানালাটাকে ধরে,

বৃষ্টির কান্না শুনব না আর,

অভিমানীর সুরে।

 

আসবে তুমি দেখবো যখন, 

হাসিমাখা মুখ

বুকের মাঝে বয়ে যাবে 

সাগর সমান সুখ। 

 

বলো না গো আসবে কখন ?

বৃষ্টি কান্না ঝরুক 

জল শুকিয়ে যাবার আগেই

তোমার পরশ পড়ুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd