• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]

কবিতাঃ ওয়াদা

Reporter Name / ১৮২ Time View
Update : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

কলমেঃ রোজিনা খাতুন

সুন্দর মুহূর্ত গুলোতেই তুমি হাজার বার ওয়াদা করেছো।
ছেড়ে যাবে না আমাকে,ধোঁকা দেবেনা কখনও।
বরং আমাকে উল্টে বলেছো “ছেড়ে যাবে না তো?

আমি শুধুই বলতাম ” প্রশ্নয় আসেনা,তোমাকে ভুলার আগে আমার যেনো মরন হয়”
তুমি ছেড়ে যাবে না তো?
তুমি একগাল হাসি দিয়ে বলতে “তোমাকে ছেড়ে আমি নিঃশ্বাসই নিতে পারিনা,সেই তোমাকে ভুলবো?

খুব খুশি হতাম কথা গুলো শুনে।মনে হতো আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ।
তুমি আমাকে এতো ভালবাসা,এতো মায়া দিয়েছো যে মাঝে মধ্যে ভুলে যায় তুমি আর আমার নেই, তুমি অন্যের।
তোমার একনজর দেখার অধিকার নেই নিজের মানুষ ভেবে।

জানতো,
যেখানে ভালবাসা নেই, যেখানে অধিকার নেই, সেখানে প্রেম অতি তুচ্ছ।
এখন কষ্ট হলেও মেনে নিয়েছি,
তুমি মুহূর্ত সুন্দর করার জন্য নিত্যদিন ওয়াদা করেছো।
আর আমি আমৃত্যু তোমাকে আড়ালে থেকেই ভালবাসবো এটাই আমার ওয়াদা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd