• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রাণীশংকৈলে ওসি আমানের নেতৃত্বে অভিযান, ১৩৫ পিস ইয়াবাসহ ইসমাইল গ্রেফতার কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধুলো-শব্দে অতিষ্ঠ এলাকাবাসী, তবুও বন্ধ হচ্ছে না মঙ্গলকাটার অবৈধ স-মিল কলকাতা দরবার শরীফে হুজুর কুতুবে বাংলার ৩৪তম বাৎসরিক উরস মুবারক উদযাপিত সিংগাইর সরকারি কলেজের সাবেক প্রথম ভিপি মহসিন আর নেই নিয়ামতপুরে ৮৫ বছরের বৃদ্ধার মাথা গোঁজার ঠাঁই ও চিকিৎসার আকুতি শিশুদের নিয়ে বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমিতে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত ৬ বছরেও প্রকাশ হয়নি মাউশির ৬১০ পদের চূড়ান্ত ফল, রংপুরে চাকরিপ্রত্যাশীদের মানবন্ধন ওসি আমানের তাণ্ডবে কাঁপছে রাণীশংকৈলের মাদক ব্যবসায়ীরা, ইয়াবাসহ বাসির গ্রেফতার রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

কবিতাঃ ছোট্ট ফুল পরবে দুল

Reporter Name / ২০৪ Time View
Update : শনিবার, ২৪ মে, ২০২৫

কলমেঃ ফারজানা বীথি

মা আমি কান ফোঁড়াবো কান ফোঁড়াবো,
কান ফোঁড়াবো কবে?
কবে থেকে কানে নতুন দুল পরা যাবে?
উঠতে বসতে ঘুমের ঘরে
মায়ের সাথে রান্নাঘরে
সারাটাদিন আলাপ চলে,
আলাপ চলে
সকাল দুপুর বিকাল
আর সন্ধ্যা হলে….।
আলাপ চলে দুপুর বেলার স্নানেরঘরে।
আলাপ চলে
পাশের বাসায় আন্টির সাথে।
পাড়াপ্রতিবেশী, স্কুল- কোচিং,
বন্ধু-শিক্ষক,
খুশির মিস্টি সবাই পাক।

চলো যাবো শপিংমলে,
আম্মু তুমি টাকা নিও দুহাত ভরে।
নানান রকম কিনবো দুল থরে থরে।

খবর জেনেছে সবে…
আত্মীয় স্বজন, আপু আর ভাইয়ারা,
রাত-দিন খুশিতে তাই আত্মহারা।

কাঁন ফোঁড়ানোর বায়না করলে
পাঁচ মাস পরে মা ডেট ফেলে।
অনেক অনেক সুপারিশে
ডেট এসেছে ফেব্রুয়ারীর পঁচিশে।
আনন্দে তাই ক্ষণে ক্ষণে
শিহরিত মনে মনে।
কয়দিন পর কানে পরবো কোন দুল
বেছে নিতে নাহয় যোনো ভুল।
রিং,ঝুমকো,কানপাশা আর বনফুল,
টপস আর আম্মুর যত কানের দুল
সবই আমার! আমি পরবো সব দুল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd