• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
  • [gtranslate]

কবিতাঃ নীড়

Reporter Name / ২১২ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

কলমেঃ হাসনাহেনা নুপুর

আবার আমি আসিবো ফিরে
বাংলা মায়ের নীড়ে
হয় তো পক পঙ্খী
শঙ্খ চিলের ভীড়ে?
দাঁড়াবো এসে বহতা নদী
পদ্মা মেঘনার ঘাটে
নয় তোবা দাঁড়াবো এসে
ফসল ভরা মাঠে,
সৌন্দর্যের নীলা ভুমি
প্রেয়সী বাংলাদেশ
এক জনমে জম্ম নিয়ে
দেখার হবে না শেষ?
পাহাড় নদী ঝর্ণা ধারা
সাগরে অথৈই ঢেউ
আমার দেশের মত দেশ
দেখেছে বলো কেউ।
বিতৃত্ব নীল আকাশে
সাদা মেঘের খেলা
নব্বানে বসে যেথায়
হরেক রকম মেলা?
বসন্ত এলে গাছে গাছে
ফোটে নতুন ফুল
বাংলার বুকে ফিরে আসতে
তাই করি না ভুল।
নিত্য নতুন ফিরে আসবো
বাংলা মায়ের নীড়ে
অবাক হয়ে তাকিয়ে রবো
পদ্মা নদীর তীরে?
হাঁস গুলো ঐ ভেসে বেড়াবে
করবে বিচরন
আনন্দে ভরে উঠবে
আমার দেহ মন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd