• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চুনতীর ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা): সীরতের শিক্ষা অনুসরণেই নৈতিক সমাজ গঠন সম্ভব ডোমারে ১৫০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার পাঁচবিবিতে শিক্ষককে শিক্ষার্থীর উপহার প্রদান সেবায় আস্থা, দায়িত্বে সাহসিকতা—এসিল্যান্ড মুজিবুর রহমানকে বহালের দাবি রাণীশংকৈলবাসীর সুনামগঞ্জ সরকারী পুকুরে শতাধিক শিশুদের নিয়ে সাতাঁর শিখানোর প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত ৭ থানাকে পেছনে ফেলে শ্রেষ্ঠ বালিয়াডাঙ্গী, ওসি বুলবুলের হাতে সম্মাননা গোয়াইনঘাটে টাস্কফোর্সের অভিযান: ৫ লক্ষ টাকা জরিমানা ও ২৭টি ড্রেজার ধ্বংস একটি হার না মানা গল্প লোহাগাড়ায় ২ হাজার পিস ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ ২ জন গ্রেফতার কটিয়াদীতে নেশার টাকা যোগাতে চার পরিবারের পাঁচ সন্তান বিক্রির অভিযোগ

কবিতাঃ বাঁচার আকুতি

Reporter Name / ৩৬৮ Time View
Update : শনিবার, ১৭ মে, ২০২৫

 

কলমেঃ মুসলিমা আক্তার

যদি ঘোষণা আসে
পৃথিবীর প্রতিটি মানুষ আমাকে ঘৃণা করে
তবুও আমি মরবো না,
তবুও আমি ঝরে পড়বো না
ঝরে পড়া পাতার মতো।

যদি ঘোষণা করা হয়
পৃথিবীর কেউ আমাকে ভালোবাসে না,
তবুও আমি মিলিয়ে যাবো না
রোদের উষ্ণতায় ঘাসের উপর
জমে থাকা শিশিরের মতো।

আমি বেঁচে থাকবো
জোছনার রাতে টুপ্ টাপ্ শিশির বিন্দুর জন্য,
আমি বেঁচে থাকবো
কাঠগোলাপ গাছের নিচে পড়ে থাকা
একটি কাঠগোলাপের জন্য।

আমি বেঁচে থাকবো
বসন্তের দিনে পাতা ঝরার মতো
মলিন একটুখানি মুহূর্তের জন্য।
আমি বেঁচে থাকবো
বৃষ্টির দিনে মাটির অস্ফুট গন্ধে
আমি বাঁচতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd