• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরকাশিতে বৃক্ষ মেলা ২০২৬-এর উদ্বোধন জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম ধামইরহাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পেলেন সরকারি অনুদান রাণীশংকৈলে মাদকের আখড়ায় এসিল্যান্ডের অভিযান, মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড চামারীর পথে পথে মোটরসাইকেলের বহর, চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাইয়ের শোডাউন সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১ আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী চুনতীর ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা): সীরতের শিক্ষা অনুসরণেই নৈতিক সমাজ গঠন সম্ভব ডোমারে ১৫০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার পাঁচবিবিতে শিক্ষককে শিক্ষার্থীর উপহার প্রদান

কবিতাঃ বিস্ময়কর শব্দ মায়া

Reporter Name / ৬০৭ Time View
Update : রবিবার, ২০ জুলাই, ২০২৫

 

লেখকঃ নাসরিন ইসলাম

আহ! কি বিস্ময়কর শব্দ
অকৃত্রিম মমত্ব-মায়া?
অতি সভ্যতায়ন’র অহমে জমিনে পা
না ফেলা গগন ছুঁই ছুঁই হাব-ভাব!

জানি না, চিনি না
দৃষ্টিগোচরও নয়, হয়নি দৃষ্টিগোচর!
কর্ণকুহরে করেনি প্রবেশ, হয়নিতো শ্রবণ ।

দুর্লভ দূস্প্রাপ্য বলয়’র সন্ধানে
কোন এক কস্মিনকালে
আহ্লাদে গদগদে হয়ে পাল তুলে
করে চলছি মায়ার সন্ধান পাহাড় প্রান্তরে!
চক্ষূ মুদে
কল্পালয়ে অহোরাত্র বুনন চলে।

প্রতি মূহুর্ত পলেপলে সহস্র বোল্টেজ
বুক-পাঁজর ছ্যাঁৎ ছ্যাঁৎ ধুকপুক করে ওঠে
এই পাই, আবার পেয়েও বুঝি হারাই
বিরহ বিষন্নতার চিনচিন বেদনায়
অবয়ব কুঁকড়ে যমালয়ে ছুঁটে ছলে-বলে কৌশলে।

চৌঁচির মস্তিষ্ক হৃদপিণ্ড ———-
ক্ষণে ক্ষণে আকস্মিক কম্পনে
ফাঁটল হতে নিরন্তর উৎগিরণ
উত্তপ্ত গলিত লাভা —————
শেষমেশ দাউদাউ লেলিহান শিখার চপেটাঘাত
হাতরায় কাতরায় রাত-বিরাত।

বারমুডা- ব্লাকহোল’র পথে আত্মা ধাবমান
দগদগে সিঁদুর রাঙা ঘাঁ
ছাই-ভস্ম বিরাণ’র পথে চলছে মনুষ্য ছাঁ।

জনম’র পথ প্রান্তর, আনাচে-কানাচে
জ্বলে পুড়ে ভস্ম হারায় খেই, হারায় খেই।
ওহ হো এই বুঝি মায়া?
ইহাই তো মায়া, মায়া তো এই!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd