• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরকাশিতে বৃক্ষ মেলা ২০২৬-এর উদ্বোধন জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম ধামইরহাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পেলেন সরকারি অনুদান রাণীশংকৈলে মাদকের আখড়ায় এসিল্যান্ডের অভিযান, মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড চামারীর পথে পথে মোটরসাইকেলের বহর, চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাইয়ের শোডাউন সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১ আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী চুনতীর ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা): সীরতের শিক্ষা অনুসরণেই নৈতিক সমাজ গঠন সম্ভব ডোমারে ১৫০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার পাঁচবিবিতে শিক্ষককে শিক্ষার্থীর উপহার প্রদান

কবিতাঃ শৈশবের খেলাধুলা

Reporter Name / ১৭১ Time View
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

শাহনাজ পারভীন মুক্তি

ছেলেবেলার খেলাধুলা
হারিয়েছে বুঝি,
তবু আজো মনে মনে
আমি ঐসব খুঁজি।

কি মজা সেই লুকোচুরি
খেলা ডাংগুলি,
বউচি খেলা যেমন খুশি
তেমন সাজো ফুলি।

গাদি খেলা কুতকুত মার্বেল
তাও খেলছি মেলা,
খেলা ছাড়া দিন কাটেনি
যায়নি হেলা ফেলা।

এমনি করে খেলতে গিয়ে
কতোই মজা হতো,
কাজ আমাদের খেলা ছিলো
খেলায় পাগল যতো।

মা’রা বলতো পাগল গুলো
কোথায় গেলো সবে,
সারা দিনই খেলা ওদের
শেষ হবে আর কবে?

এখন ঐ সব খেলাগুলো
হারিয়ে গেলো কোথায়?
সাঁতার কাটা আর মাছ ধরাও
নেই যেনো কারো মাথায়!


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd