• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরকাশিতে বৃক্ষ মেলা ২০২৬-এর উদ্বোধন জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম ধামইরহাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পেলেন সরকারি অনুদান রাণীশংকৈলে মাদকের আখড়ায় এসিল্যান্ডের অভিযান, মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড চামারীর পথে পথে মোটরসাইকেলের বহর, চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাইয়ের শোডাউন সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১ আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী চুনতীর ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা): সীরতের শিক্ষা অনুসরণেই নৈতিক সমাজ গঠন সম্ভব ডোমারে ১৫০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার পাঁচবিবিতে শিক্ষককে শিক্ষার্থীর উপহার প্রদান

কবিতাঃ সময়

Reporter Name / ১৬৮ Time View
Update : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

কলমেঃ রওশন রোজী
সময়ের হাতে কোন বাঁধন নেই,
সে তার নিজস্ব গতিতে চলে।
বয়স কেবল তার দাসত্ব করে,
এক সময় আসে যখন তাকে ফুঁড়িয়ে যেতে হয়।

সময় থাকে স্হির অচঞ্চল।
যেন এক চিরন্তনা নদী,
সে প্রবাহিত হয়না, কেবল বয়ে চলে,
যার তীরেই জীবনের যত গল্প।

আমরা সময়ের স্রোতে ভেসে যাই,
কখনো উল্লাসে, কখনো বিষাদে।
বয়সের ঘড়ি যখন থমকে দাঁড়ায়,
জীবন তখনই স্মৃতির ভার।

সময়ের কোন শুরু নেই, নেই শেষ,
সে কেবল আমাদের পেরিয়ে যায়।
আমরা তাকে অনুভব করি
উপভোগ করি।

কিন্তু তাকে ধরে রাখতে পারি না,
কারণ সময় কেবল তার মতোই থাকে।
আর আমরা তার দিকে তাকিয়ে থাকি,
হারিয়ে যাওয়ার ভয় নিয়ে,
স্মৃতির ছায়া হয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd