• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরকাশিতে বৃক্ষ মেলা ২০২৬-এর উদ্বোধন জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম ধামইরহাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পেলেন সরকারি অনুদান রাণীশংকৈলে মাদকের আখড়ায় এসিল্যান্ডের অভিযান, মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড চামারীর পথে পথে মোটরসাইকেলের বহর, চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাইয়ের শোডাউন সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১ আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী চুনতীর ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা): সীরতের শিক্ষা অনুসরণেই নৈতিক সমাজ গঠন সম্ভব ডোমারে ১৫০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার পাঁচবিবিতে শিক্ষককে শিক্ষার্থীর উপহার প্রদান

কবিতা: প্রস্থানপ্রেমের পরাভব

Reporter Name / ১৭৮ Time View
Update : বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫

কলমে: শামীমা বেগম

অন্তিম আর্তনাদে বেজে উঠেছিল কাঁপন শ্রাবণের,
নিঃশেষ শ্বাসে তুমি হলে নক্ষত্রপুঞ্জের জনন।
চোখে তোমার দিগন্ত-ধূসর, ভাষা ছিলো নীরব—
প্রেমের প্রতিটি ধ্বনি যেন মৃত্যুর এক প্রতিচ্ছব।

তোমার বুকের নিস্তরঙ্গ ঢেউয়ে নিভে গেছে জোছনার ঢল,
আমার নামটুকু রেখেছিলে কি—শেষ নিঃশ্বাসে বল?
আঙুলে রেখে গেছো কাঁপা কাঁপা জীবনের সঞ্চয়,
তবু হাহাকারে আজও জেগে থাকে—ভালোবাসার অভয়।

অর্পিত এই অন্ধকারে হারিয়েছে রক্তিম সকাল,
তোমার ছায়া মিশে আছে দিগন্তছোঁয়া বিকাল।
নিরুপায় এই হৃদয় এখন মৃতপ্রেমের কবর,
তোমার অবর্তমানে আমি একা—নিঃশেষ অন্তর-নগর।

নির্বাক চন্দ্রে তোমার মুখ, বৃষ্টিতে গলে যাওয়া শোক,
তোমার অনুপস্থিতি ছুঁয়ে জাগে হাজার ব্যথার ঝোঁক।
তুমি নেই, তবু তুমি আছো—শিরায় শিরায় অনুতাপ,
প্রেম এক শবযাত্রা—তোমার নামে বাঁধা তার প্রত্যেক চাপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd