• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরকাশিতে বৃক্ষ মেলা ২০২৬-এর উদ্বোধন জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম ধামইরহাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পেলেন সরকারি অনুদান রাণীশংকৈলে মাদকের আখড়ায় এসিল্যান্ডের অভিযান, মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড চামারীর পথে পথে মোটরসাইকেলের বহর, চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাইয়ের শোডাউন সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১ আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী চুনতীর ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা): সীরতের শিক্ষা অনুসরণেই নৈতিক সমাজ গঠন সম্ভব ডোমারে ১৫০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার পাঁচবিবিতে শিক্ষককে শিক্ষার্থীর উপহার প্রদান

কয়রা সাংবাদিক ফোরামের সভাপতি তারিক লিটু এবং প্রথম আলোর কয়রা প্রতিনিধি ইমতিয়াজ উদ্দীন, দুজনই পেশায় সাংবাদিক

Reporter Name / ১৫১ Time View
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

 

মোঃ আছাদুল হক, স্টাফ রিপোর্টার

কয়রা সাংবাদিক ফোরামের সভাপতি তারিক লিটু এবং প্রথম আলোর কয়রা প্রতিনিধি ইমতিয়াজ উদ্দীন, দুজনই পেশায় সাংবাদিক এবং সম্পর্কে চাচা-ভাতিজা। খুলনার কয়রা উপজেলার গোবরা গ্রামের স্থায়ী বাসিন্দা এই দুই সংবাদকর্মী তাঁদের লেখনীতে সুন্দরবন ও কয়রার জনজীবন, প্রকৃতি ও পরিবেশের কথা তুলে ধরছেন নিঃস্বার্থভাবে।

সুন্দরবন বিষয়ক সবচেয়ে বেশি প্রতিবেদন করেছেন ইমতিয়াজ উদ্দীন। তাঁর লেখায় বারবার উঠে এসেছে সুন্দরবনের নানা সংকট ও সমস্যার চিত্র। শুধু সমস্যাই নয়, তাঁর প্রতিবেদনের ফলেই অনেক সময় গৃহীত হয়েছে সমাধানের উদ্যোগ, যা প্রশংসিত হয়েছে স্থানীয় থেকে জাতীয় পর্যায়ে।

অন্যদিকে তারিক লিটু পরিবেশ, জলবায়ু পরিবর্তন এবং কয়রা অঞ্চলের নানামুখী সমস্যাগুলো গভীরভাবে অনুসন্ধান করে তা পাঠকের সামনে উপস্থাপন করে চলেছেন। তাঁর লেখার মাধ্যমে পাঠক যেমন জানতে পারছেন কয়রার বাস্তবতা, তেমনি উদ্বুদ্ধ হচ্ছেন পরিবেশ রক্ষায় সচেতন হতে।

এই দুই সংবাদকর্মীর নিবেদিতপ্রাণ প্রচেষ্টায় কয়রা ও সুন্দরবনের প্রাণপ্রবাহ প্রতিনিয়ত ধরা পড়ছে গণমাধ্যমে, যা সবার মাঝে সচেতনতা সৃষ্টি করছে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd