মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু), জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
“একদিন তুমি পৃথিবী গড়েছো,আজ আমি স্বপ্ন গড়বো,সযত্নে তোমায় রাখবো আগলে”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় আজ কিশোরগঞ্জেও পালিত হয়েছে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস ২০২৫ ইং।
দিবসটি উপলক্ষে বুধবার সকালে সরকারী শিশু সদন বালিকার সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষে জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে এসে শোভাযাত্রাটি শেষ হয়। রেলি পরবর্তী সময় জেলা প্রশাসক এর সম্মেলন কক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান খান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোছা. ফৌজিয়া খান। সভায় সভাপতিত্ব করেন প্রবীণ হিতৈষী সংঘ কিশোরগঞ্জ জেলা সভাপতি অধ্যক্ষ (অব.) ডা. মো.আতিকুল সারোয়ার,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো.নেজাবে রহমত,অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়,সিভিল সার্জন এর বিশেষ প্রতিনিধি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এর নেতৃবৃন্দ এর মধ্যে অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন কিশোরগঞ্জস্হ করিমগঞ্জ সমাজ কল্যান সমিতির সাধারণ সম্পাদক মো.ইলিয়াস খান,সহ-সভাপতি মো.গোলাম ফারুক,সহ অন্যআন্য ব্যাক্তিবর্গ। সভায় বক্তারা বলেন,প্রবীণরা সমাজের জ্ঞানের ভাণ্ডার ও অভিজ্ঞতার প্রতীক। তাদের প্রজ্ঞা ও মূল্যবোধ নতুন প্রজন্মের পথপ্রদর্শক। প্রবীণদের প্রতি শ্রদ্ধা. ভালোবাসা ও যত্ন প্রদর্শনের মধ্য দিয়েই গড়ে উঠতে পারে মানবিক সমাজ।
বক্তারা আরও বলেন, সরকার প্রবীণবান্ধব সমাজ গড়ে তুলতে বিভিন্ন উদ্যোগ ইতিমধ্যে নিয়েছে এই সরকার। এর মধ্যে রয়েছে প্রবীণ ভাতা প্রদান,হেলথ কার্ড চালু এবং প্রবীণ সেবা কেন্দ্র স্থাপন। তবে সরকারের পাশাপাশি সমাজের সকল শ্রেণী-পেশার মানুষকে ও প্রবীণদের সম্মান ও যত্নে এগিয়ে আসতে হবে।
আলোচনা সভায় জেলা সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ,বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ,প্রবীণ নাগরিকবৃন্দগন ও উপস্থিত ছিলেন।