• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রাণীশংকৈলে ওসি আমানের নেতৃত্বে অভিযান, ১৩৫ পিস ইয়াবাসহ ইসমাইল গ্রেফতার কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধুলো-শব্দে অতিষ্ঠ এলাকাবাসী, তবুও বন্ধ হচ্ছে না মঙ্গলকাটার অবৈধ স-মিল কলকাতা দরবার শরীফে হুজুর কুতুবে বাংলার ৩৪তম বাৎসরিক উরস মুবারক উদযাপিত সিংগাইর সরকারি কলেজের সাবেক প্রথম ভিপি মহসিন আর নেই নিয়ামতপুরে ৮৫ বছরের বৃদ্ধার মাথা গোঁজার ঠাঁই ও চিকিৎসার আকুতি শিশুদের নিয়ে বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমিতে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত ৬ বছরেও প্রকাশ হয়নি মাউশির ৬১০ পদের চূড়ান্ত ফল, রংপুরে চাকরিপ্রত্যাশীদের মানবন্ধন ওসি আমানের তাণ্ডবে কাঁপছে রাণীশংকৈলের মাদক ব্যবসায়ীরা, ইয়াবাসহ বাসির গ্রেফতার রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

কিশোরগঞ্জে ৪৫ বোতল বিদেশি মদ ও সিএনজি সহ আটক ৩ 

Reporter Name / ১৬১ Time View
Update : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু) জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ

কিশোরগঞ্জ-ময়মনসিংহ-ভৈরব মহা সড়কে সিএনজি চালিত অটোরিকশা থেকে ৪৫ বোতল বিদেশি মদসহ তিনজনকে আটক করেছে পুলিশ। জব্দ করা হয়েছে সিএনজি চালিত অটোরিকশাটি ও।

রবিবার (২৮ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে সদর উপজেলার রশিদাবাদ বেইলি ব্রিজ এলাকা থেকে এসব মাদক দ্রব্য উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, সিএনজির চালক নয়ন মিয়া, মোফাজ্জল ও বাবুল ইসলাম। আটককৃতরা সবাই ময়মনসিংহের ধোবাউড়া ও হালুয়াঘাট এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, প্রতিদিনের ন্যায় ময়মনসিংহ–ভৈরব সড়কের সদর উপজেলার রশিদাবাদ বেইলি ব্রিজ এলাকায় চেকপোস্ট চলাকালিন সময়ে ময়মনসিংহের ধোবাউড়া থেকে কিশোরগঞ্জের দিকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশাকে সিগন্যাল দিয়ে তল্লাশি চালায় কিশোরগঞ্জ সদর থানার এস,আই,জাফর,শুভ আহাম্মেদ ও শামীম আহাম্মেদ এর নেতৃত্বে পুলিশ টিম। এ সময় সিএনজি থেকে দুটি ব্যাগ ও একটি প্লাস্টিকের বস্তায় ভর্তি অবস্থায় ভারতে তৈরি এক লিটার ওজনের ৪৫ বোতল মদ উদ্ধার করা হয়। জব্দ করা হয় সিএনজিও। আটক করা হয়,সিএনজির চালক নয়ন মিয়াসহ মোফাজ্জল ও বাবুল ইসলামকে।আটককৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd