• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরকাশিতে বৃক্ষ মেলা ২০২৬-এর উদ্বোধন জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম ধামইরহাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পেলেন সরকারি অনুদান রাণীশংকৈলে মাদকের আখড়ায় এসিল্যান্ডের অভিযান, মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড চামারীর পথে পথে মোটরসাইকেলের বহর, চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাইয়ের শোডাউন সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১ আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী চুনতীর ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা): সীরতের শিক্ষা অনুসরণেই নৈতিক সমাজ গঠন সম্ভব ডোমারে ১৫০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার পাঁচবিবিতে শিক্ষককে শিক্ষার্থীর উপহার প্রদান

খুলনায় ইসলামী আন্দোলনের ৫ দফা দাবিতে স্মারকলিপি পেশ

Reporter Name / ১৫৩ Time View
Update : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

 

মোঃ মাহফুজুর রহমান, ব্যুরো প্রধান খুলনা

 

জুলাই সনদের ভিত্তিতে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনসহ ৫ দফা দাবিতে খুলনায় স্মারকলিপি পেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা শাখা।রবিবার (১২ অক্টোবর) দুপুর ১টায় খুলনা জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমানের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবর এই স্মারকলিপি প্রদান করা হয়।
দলটির দাবিগুলোর মধ্যে রয়েছে—১. জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন,
২. নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা,
৩. চলমান গণহত্যার বিচার,
৪. ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলকে বিচারের আওতায় আনা,
৫. বিচারকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।
স্মারকলিপি পেশকালে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, খুলনা মহানগর সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, জেলা সহ-সভাপতি মাওলানা আবু সাঈদ, জেলা সেক্রেটারি মোঃ রেজাউল করীম, যুগ্ম সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, মোঃ মুহিবুল্লাহ, মোঃ ওমর আলী, মোঃ আব্দুল কাদের, কারী আব্দুস সামাদ গাজী, জুনায়েদুর রহমান, মোঃ তরিকুল ইসলাম দবির ও মোঃ লোকমান ফকির প্রমুখ।দলীয় নেতারা বলেন, দেশে সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য পিআর পদ্ধতি প্রবর্তন সময়ের দাবি। তারা গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় এই দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd