• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
  • [gtranslate]

খুলনা আর্ট একাডেমিতে শিশু শিল্পী জুলায়েম আল ওয়াদীর জন্মদিন উদযাপন

Reporter Name / ১৬২ Time View
Update : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ মাহফুজুর রহমান, খুলনা:

খুলনার প্রাণকেন্দ্রে, ৩৬, আয়েশা কটেজ, ইকবাল নগর স্কুলের পূর্ব পাশে, খুলনা আর্ট একাডেমি অবস্থিত। এটি একটি শিল্প সাংস্কৃতিক প্রতিষ্ঠান। শিশু শিল্পী জুলায়েম আল ওয়াদী-এর ৮ম জন্মদিন একাডেমির প্রাঙ্গণে কেক কেটে আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে।৫ই সেপ্টেম্বর, ছবি আঁকার ক্লাসে সহপাঠীদের সঙ্গে কেক কেটে জন্মদিন পালন করে ওয়াদী। এ সময় খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস জন্মদিনের কেক কেটে ওয়াদীকে কোলে নিয়ে আশীর্বাদ করেন। এ সময় আরো বলেন ওয়াদীকে পেয়ে আমরা ধন্য কারন ওয়াদী খুলনার খালিশপুর থেকে আমাদের প্রতিষ্ঠানে আসে । ওয়াদীর পিতা-মাতাকে আমরা ধন্যবাদ জানাই এত দূর থেকে সাংস্কৃতিক অঙ্গনে নিয়ে আসার জন্য।আমরা আশাবাদী এই সন্তান একদিন অনেক বড় হবে।অনুষ্ঠানে একাডেমির সহকারী পরিচালক শিলা বিশ্বাস ওয়াদীকে খাতা-পেন্সিল উপহার দেন, এ সময় একাডেমির সহকারী শিক্ষক প্রদীপ মন্ডল এবং সহকারী শিক্ষিকা মোহনা আক্তার বিভা ছবি আঁকার উপকরণ উপহার দেন। এসব পেয়ে ওয়াদী অত্যন্ত আনন্দিত হয়।ওয়াদীর বাবা জানান, “আমার ছেলে একাডেমিতে কেক কাটতে চাইলে আমি কেক নিয়ে আসি। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে এমন একটি সুন্দর মুহূর্ত তৈরি করার জন্য আমি স্যারকে ধন্যবাদ জানাই।” ওয়াদীও জানায়, স্যারের সাথে কেক কাটতে পেরে তার খুব ভালো লেগেছে।অনুষ্ঠানের শেষে চিত্রশিল্পী মিলন বিশ্বাস উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, “আপনারা সবাই ওয়াদী বাবুর জন্য দোয়া ও আশীর্বাদ করবেন। আগামী জন্মদিনে আবারো একসাথে মিলিত হওয়ার প্রত্যাশা রইলো।”শিশুদের আনন্দঘন এই জন্মদিন উদযাপন একাডেমির পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে।
আমরা সবাই ওয়াদী বাবুর সুন্দর ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করি।


আপনার মতামত লিখুন :

One response to “খুলনা আর্ট একাডেমিতে শিশু শিল্পী জুলায়েম আল ওয়াদীর জন্মদিন উদযাপন”

  1. Artist Milon Biswas says:

    খুলনা আর্ট একাডেমির শিশুশিল্পীর জন্মদিনের অনুষ্ঠানটি আপনাদের পত্রিকায় প্রকাশ করার জন্য ধন্যবাদ জানাই। আপনাদের পত্রিকার সকল কলাকৌশলির মঙ্গল কামনায় চিত্রশিল্পী মিলন বিশ্বাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd