• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা–২০২৬ অনুষ্ঠিত শেরপুর সরকারি মহিলা কলেজে সাহিত্যচর্চা ও বইপাঠের প্রাণবন্ত আয়োজন রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর: নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে ডিআইজি ও পুলিশ সুপার খুলনার কয়রায় ১৪৫ কেজি হরিণের মাংস জব্দ লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত রাষ্ট্রীয় মর্যাদা ও গার্ড অব অনারে রাষ্ট্রপতিকে স্বাগত নবাগত এসিল্যান্ডের সাথে সিংগাইর প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মোর নাম এই নামে হোক, আমি তোমাদেরই লোক’—ঠাকুরগাঁওয়ে আবেগে রাষ্ট্রপতি ​নারায়ণগঞ্জে ট্রাফিক পরিদর্শক আব্দুল করিমের বিদায় ও জিয়াউদ্দীনের যোগদান শিশু শিল্পীদের নিয়ে মোমবাতি প্রজ্জলন এর মাধ্যমে খুলনা আর্ট একাডেমির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খুলনা সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত নেতৃবৃন্দকে খুলনা আর্ট একাডেমির পক্ষ থেকে অভিনন্দন

Reporter Name / ৩৬ Time View
Update : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

খুলনা অফিস:
খুলনা সাংবাদিক ইউনিয়ন (কেইউজে)-এর ২০২৬–২০২৭ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে নবনির্বাচিত সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে খুলনা আর্ট একাডেমি।একই সঙ্গে নবনির্বাচিত যুগ্ম সম্পাদক, দৈনিক প্রবাহ-এর সিনিয়র সাংবাদিক এম. এম. মিন্টু ভাইকে বিশেষ শুভেচ্ছা ও রক্তিম লাল গোলাপের অভিনন্দন জানিয়েছেন খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস। তিনি উল্লেখ করেন, খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাকাল থেকেই এম. এম. মিন্টু ভাই প্রতিষ্ঠানের একজন সিনিয়র সদস্য হিসেবে একাডেমির সুখে-দুঃখে সবসময় পাশে থেকে আন্তরিক সহযোগিতা করে আসছেন। তাঁর এই দীর্ঘদিনের আন্তরিকতা, ভালোবাসা ও অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এই বিশেষ শুভেচ্ছা জানানো হয়েছে।অভিনন্দন বার্তায় চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন, দীর্ঘদিনের পরিচয়ে তিনি এম. এম. মিন্টু ভাইকে একজন সৎ, নিষ্ঠাবান, মানবিক ও দায়িত্বশীল সাংবাদিক হিসেবে দেখে আসছেন। তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন, নবনির্বাচিত নেতৃত্ব সাংবাদিক সমাজের পেশাগত মর্যাদা, ঐক্য ও কল্যাণে নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে এবং খুলনা সাংবাদিক ইউনিয়নের ঐতিহ্য, সুনাম ও গৌরবকে আরও সমুন্নত রাখবে।তিনি আরও বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত এ নির্বাচনের মাধ্যমে সাংবাদিক সমাজ আরও শক্তিশালী, ঐক্যবদ্ধ ও গতিশীল হবে। তিনি নবনির্বাচিত সকল নেতৃবৃন্দের সফলতা, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং খুলনা সাংবাদিক ইউনিয়নের সার্বিক উন্নতি, সমৃদ্ধি ও অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd