• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রাণীশংকৈলে ওসি আমানের নেতৃত্বে অভিযান, ১৩৫ পিস ইয়াবাসহ ইসমাইল গ্রেফতার কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধুলো-শব্দে অতিষ্ঠ এলাকাবাসী, তবুও বন্ধ হচ্ছে না মঙ্গলকাটার অবৈধ স-মিল কলকাতা দরবার শরীফে হুজুর কুতুবে বাংলার ৩৪তম বাৎসরিক উরস মুবারক উদযাপিত সিংগাইর সরকারি কলেজের সাবেক প্রথম ভিপি মহসিন আর নেই নিয়ামতপুরে ৮৫ বছরের বৃদ্ধার মাথা গোঁজার ঠাঁই ও চিকিৎসার আকুতি শিশুদের নিয়ে বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমিতে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত ৬ বছরেও প্রকাশ হয়নি মাউশির ৬১০ পদের চূড়ান্ত ফল, রংপুরে চাকরিপ্রত্যাশীদের মানবন্ধন ওসি আমানের তাণ্ডবে কাঁপছে রাণীশংকৈলের মাদক ব্যবসায়ীরা, ইয়াবাসহ বাসির গ্রেফতার রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

গুমের স্মৃতিচিহ্ন নিয়ে ডকুমেন্টারিতে অংশ নিলেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ

Reporter Name / ১৫২ Time View
Update : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

 

সাদিকুর রহমান, গোয়াইনঘাট (সিলেট) থেকে:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ নয় বছর পর ফিরে গেলেন সেই পথে, যেদিক দিয়ে ২০১৫ সালে তাকে গুম করে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সকালে ঢাকার একটি ফ্লাইটে সিলেট পৌঁছে সরাসরি তামাবিল সীমান্তে যান তিনি। সেখানে সরকারের গঠিত গুম-খুন তদন্ত কমিশনের নির্মিত ডকুমেন্টারির শুটিংয়ে অংশ নেন এই বিএনপি নেতা।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্যোগে গঠিত গুম-খুন তদন্ত কমিশন আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত গুম ও খুনের ঘটনাগুলো নিয়ে তথ্যচিত্র নির্মাণ করছে, যার একটি গুরুত্বপূর্ণ অংশ সালাহউদ্দিন আহমেদের অভিজ্ঞতা।
২০১৫ সালের ১০ মার্চ রাতে ঢাকার উত্তরার বাসা থেকে নিখোঁজ হন বিএনপির তৎকালীন যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ। ৬৩ দিন পর ভারতের শিলং শহরে তার সন্ধান মেলে, যেখানে তিনি আইনি জটিলতায় প্রায় নয় বছর অবস্থান করেন। গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর দেশে ফেরার পথ সুগম হয় এবং ১১ আগস্ট তিনি দেশে ফেরেন। দেশে ফেরার পর গত ৩ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে গুমের অভিযোগ দাখিল করেন সালাহউদ্দিন, যেখানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সাতজনের নাম উল্লেখ রয়েছে। গুম ও খুনের ঘটনা তদন্তে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে সরকার যে কমিশন গঠন করেছে, তারই তত্ত্বাবধানে এই ডকুমেন্টারির শুটিং চলছে। শনিবার সকালে সিলেট বিমানবন্দরে পৌঁছালে সালাহউদ্দিনকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd