• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রাণীশংকৈলে ওসি আমানের নেতৃত্বে অভিযান, ১৩৫ পিস ইয়াবাসহ ইসমাইল গ্রেফতার কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধুলো-শব্দে অতিষ্ঠ এলাকাবাসী, তবুও বন্ধ হচ্ছে না মঙ্গলকাটার অবৈধ স-মিল কলকাতা দরবার শরীফে হুজুর কুতুবে বাংলার ৩৪তম বাৎসরিক উরস মুবারক উদযাপিত সিংগাইর সরকারি কলেজের সাবেক প্রথম ভিপি মহসিন আর নেই নিয়ামতপুরে ৮৫ বছরের বৃদ্ধার মাথা গোঁজার ঠাঁই ও চিকিৎসার আকুতি শিশুদের নিয়ে বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমিতে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত ৬ বছরেও প্রকাশ হয়নি মাউশির ৬১০ পদের চূড়ান্ত ফল, রংপুরে চাকরিপ্রত্যাশীদের মানবন্ধন ওসি আমানের তাণ্ডবে কাঁপছে রাণীশংকৈলের মাদক ব্যবসায়ীরা, ইয়াবাসহ বাসির গ্রেফতার রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাট জাফলংয়ে ইসিএভুক্ত এলাকায় টাস্কফোর্সের অভিযান

Reporter Name / ২২৯ Time View
Update : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

 

সিলেট প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ইসিএ এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের বিরুদ্ধে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

মঙ্গলবার (২০ মে) সকাল ১০ টা থেকে পরিচালিত যৌথ অভিযানে জাফলং ইসিএভুক্ত এলাকা হতে অবৈধভাবে বালু উত্তোলনকারী ৫০ টি লিস্টার মেশিন ও বোমা মেশিন ধ্বংস করা হয় এবং ৪ টি বাল্ক হেডের বিভিন্ন যন্ত্রপাতি (মেশিন, বেটারি ও যন্ত্রপাতি) ধ্বংস করা হয়। উক্ত অভিযানে উপস্থিত ছিলেন সিলেটের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।

পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ পুলিশ, বিজিবি সার্বিক সহায়তা করেন। এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী জানান, একটি চক্র জাফলং ইসিএ এলাকায় অবৈধভাবে বালু ও পাথর উত্তোলন করে আসছিল।খবর পেয়ে জাফলং ইসিএ এলাকায় পরিবেশ, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালনা করা হয় এবং ৫০ টি লিস্টার ৪ বোমা মেশিন ধ্বংস করা হয়েছে। অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd