• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা–২০২৬ অনুষ্ঠিত শেরপুর সরকারি মহিলা কলেজে সাহিত্যচর্চা ও বইপাঠের প্রাণবন্ত আয়োজন রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর: নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে ডিআইজি ও পুলিশ সুপার খুলনার কয়রায় ১৪৫ কেজি হরিণের মাংস জব্দ লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত রাষ্ট্রীয় মর্যাদা ও গার্ড অব অনারে রাষ্ট্রপতিকে স্বাগত নবাগত এসিল্যান্ডের সাথে সিংগাইর প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মোর নাম এই নামে হোক, আমি তোমাদেরই লোক’—ঠাকুরগাঁওয়ে আবেগে রাষ্ট্রপতি ​নারায়ণগঞ্জে ট্রাফিক পরিদর্শক আব্দুল করিমের বিদায় ও জিয়াউদ্দীনের যোগদান শিশু শিল্পীদের নিয়ে মোমবাতি প্রজ্জলন এর মাধ্যমে খুলনা আর্ট একাডেমির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ছয় লাইনে উন্নীত করার দাবীতে লোহাগাড়ায় মানববন্ধন

Reporter Name / ২০৫ Time View
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম
চট্টগ্রাম – কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার দাবীতে লোহাগাড়ায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। শনিবার ৪ টা অক্টোবর সকালে লোহাগাড়া বটতলী মোটর স্টেশনে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক ছয় লেন বাস্তবায়ন পরিষদ এর উদ্যেগে এ কর্মসূচি পালন করা হয়। বক্তরা বলেন, দক্ষিণ চট্টগ্রামের প্রাণ রেখা এই মহাসড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষ যাতায়াত করে। দেশের অন্যতম পর্যটন নগরী কক্সবাজার যেতে রাজধানী ও চট্টগ্রাম থেকে প্রধান সড়ক হিসাবে ব্যবহৃত হয় এই মহাসড়ক। কিন্তু সড়কটি সরু হওয়ায় নিয়মিত দূর্ঘটনা, ভয়াবহ যানজট ও ভোগান্তির শিকার হচ্ছে যাত্রীরা। স্থানীয় লোকজন অভিযোগ করেন, বিশেষ করে লোহাগাড়া, সাতকানিয়া, চন্দনাইশ ও পটিয়ার অংশে প্রতিদিন ছোট বড় দূর্ঘটনা ঘটছে। এতে প্রাণ হানী যেমন ঘটছে,তেমনি ব্যবসায়িক কার্যক্রম মারাত্মকভাবে ব্যহত হচ্ছে। তাই অবিলম্বে মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার পদক্ষেপ নেওয়া জরুরী হয়ে পড়েছে। তারা আরো বলেন, দক্ষিণ চট্টগ্রামের দীর্ঘদিনের ভোগান্তি লাঘবের স্বার্থে দ্রুত এই প্রকল্প বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী ও এটর্নী জেনারেল চুনতির কৃতি সন্তান এডভোকেট ফরিদ উদ্দিন খাঁন চলতি মাসে এই প্রকল্প বাস্তবায়নে ঘোষণার দাবী জানান। মানববন্ধনে শত শত সাধারণ মানুষ অংশ নেন। সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এতে উপস্থিত হয়ে মহাসড়ক ছয় লেনে উন্নীত করার জোর দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd