• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

চাঁদাবাজি সহ একাধিক মামলার আসামী রিয়াজ উদ্দিন গ্রেফতার

Reporter Name / ১৬১ Time View
Update : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

 

সিলেট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাটে নৌপথে চাঁদাবাজি,মারামারির মামলাসহ মোট ৮ টি মামলার আসামী রিয়াজ উদ্দিন তালুকদার কে গ্রেফতার করেছে র‍্যাব-৯।বুধবার(২৭ আগস্ট)দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে সিলেট শাহপরান থানাধীন খাদিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত রিয়াজ উদ্দিন তালুকদার নদী পথে নৌকা আটকিয়ে চাঁদাবাজি ও মারামারিসহ বিভিন্ন মামলায় পরোয়ানা ভুক্ত মোট ৮ টি মামলার আসামি ও উপজেলার বাউওবাগ হাওর গ্রামের সাখায়াত তালুকদারের ছেলে।

র‍্যাব-৯ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সিলেট এসএমপির শাহপরান থানাধীন খাদিম নগর এলাকায় অভিযান পরিচালনা করে রিয়াজ উদ্দিন তালুকদার কে গ্রেফতার করে র‍্যাব। গ্রেফতারের পর রাত ১ টার দিকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-৯।

জানা গেছে, সরকারের ইজারাকৃত বালু মহাল থেকে বালুবাহী নৌকা যাওয়ার পথে লেংগুড়া এলাকায় নৌকা আটকিয়ে চাঁদাবাজির ঘটনায় যৌথবাহিনির অভিযানে উদ্ধার হওয়ার দায়ের করা মামলার অন্যতম আসামি রিয়াজ উদ্দিন তালুকদার।বালু বোঝাই প্রায় দুই শত বাল্কহেড দুই সাপ্তাহ ধরে একটি চাঁদাবাজ বাহিনী জিম্মি করে আটকে রেখেছিল।এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ও প্রশাসনের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখাও দিয়েছিল।দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাল্কহেড সাথে আসা শ্রমিক ও স্থানীয় নৌকা শ্রমিকদের জোর পূর্বক জিম্মি করে রাখার ঘটনায় বিগত (৬ জুলাই) উপজেলা প্রশাসনের উদ্যোগ অভিযানে চাঁদাবাজ গংদের হাত থেকে জিম্মি কৃত বালু বোঝাই বাল্কহেড গুলো উদ্ধার করে যৌথ বাহিনীর অভিযানিক দল।সে সময় কয়েকঘন্টা ব্যাপি অভিযানে চাঁদাবাজ চক্রের গডফাদাররা পালিয়ে গেলেও তার কিছু সংখ্যক লোক সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পরলে তাৎক্ষণিক ৬ জনকে আটক করেছিল অভিযানকারী দল।

অভিযানে আটককৃতদের বিরুদ্ধে গোয়াইনঘাট থানায় দেশীয় অস্ত্র এবং অবৈধভাবে চাঁদা আদায়ের দ্বায়ে চাঁদাবাজির অভিযোগে ৩২ জনের নাম উল্লেখ করে সিলেটের গোয়াইনঘাট থানায় মামলা করেন উপজেলার সদর ইউনিয়নের আব্দুল হালিম নামের এক ব্যক্তি। মামলা নং-১৩। ওই মামলার অন্যতম আসামি রিয়াজ উদ্দিন তালুকদার।

এছাড়াও বাউরবাগ এলাকায় বালু উওোলন কে কেন্দ্র করে মারামারি মামলার পরোয়ানা ভুক্ত আসামিসহ বিভিন্ন ঘটনায় মোট ৮ টি মামলার আসামি রিয়াজ উদ্দিন।বালু উওোলনে কে কেন্দ্র করে মারামারি গোয়াইন থানায় দায়ের করা মামলা নং ২ /২৫ পরোয়ানা ভুক্ত আসামি রিয়াজ উদ্দিন কে গোপন সংবাদের ভিওিতে অভিযান চালিয়ে সিলেট একটি হোটেল থেকে গ্রেফতার করে র‍্যাব ৯।

গোয়াইনঘাট থানার ইন্সপেক্টর তদন্ত মোঃ কবির হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি চাঁদাবাজি ও মারামারি মামলায় রিয়াজ উদ্দিন কে গ্রেফতার থানায় হস্তান্তর করে র‍্যাব-৯। বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd