• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রাণীশংকৈলে ওসি আমানের নেতৃত্বে অভিযান, ১৩৫ পিস ইয়াবাসহ ইসমাইল গ্রেফতার কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধুলো-শব্দে অতিষ্ঠ এলাকাবাসী, তবুও বন্ধ হচ্ছে না মঙ্গলকাটার অবৈধ স-মিল কলকাতা দরবার শরীফে হুজুর কুতুবে বাংলার ৩৪তম বাৎসরিক উরস মুবারক উদযাপিত সিংগাইর সরকারি কলেজের সাবেক প্রথম ভিপি মহসিন আর নেই নিয়ামতপুরে ৮৫ বছরের বৃদ্ধার মাথা গোঁজার ঠাঁই ও চিকিৎসার আকুতি শিশুদের নিয়ে বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমিতে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত ৬ বছরেও প্রকাশ হয়নি মাউশির ৬১০ পদের চূড়ান্ত ফল, রংপুরে চাকরিপ্রত্যাশীদের মানবন্ধন ওসি আমানের তাণ্ডবে কাঁপছে রাণীশংকৈলের মাদক ব্যবসায়ীরা, ইয়াবাসহ বাসির গ্রেফতার রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় যুবক আহত

Reporter Name / ২২৮ Time View
Update : শুক্রবার, ১৩ জুন, ২০২৫

 

স্টাফ রিপোর্টার:

জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কাদিপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় রাজন দে (৩৫) নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। আহত রাজন দে কাদিপুর গ্রামের মৃত অরবিন্দু দের ছেলে।

আহত রাজন দে কে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশংকাজনক হওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেন। এ ঘটনায় রাজন দে বাদী হয়ে জগন্নাথপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে রাজন দে উল্লেখ করেন, গ্রাম্য বিভিন্ন বিষয় নিয়ে মৃত আলী নেওয়াজের ছেলে আলী মিয়া ও মৃত সত্যেন্দ্র কুমার দের ছেলে শংকর কুমার দে সহ বিবাদীদের সাথে আমাদের বিরোধ চলে আসছিল।  শনিবার ঈদের দিন (৭ জুন)  সকাল সাড়ে ৯ টায় রাজন দে একই গ্রামের পবিত্র সূত্রধরের চায়ের দোকানে চা খাইতে যায়। বিরোধের জেরে প্রতিপক্ষ আলী মিয়া ও শংকর কুমার দের নেতৃত্বে  ১০/১২ জন দেশীয় অস্ত্রে সস্ত্রে সজ্জিত হয়ে রাজন দে এর উপর হামলা চালায়। হামলায় রাজন দের ডান পা ভেঙ্গে যায়। এছাড়াও তার শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। মামলায় রাজন দে আরো উল্লেখ করেন তার সাথে থাকা  নগদ ৭০ হাজার টাকা, ১টি সামসং মোবাইল ফোন, স্বর্নের চেইন, রুপার ভেসলেট হামলাকারীরা নিয়ে যান। রাজন দে জানান, বিবাদীরা আমার উপর হামলা করে ক্রান্ত হয়নি। তাদের অব্যহত হুমকিতে আমি পরিবার পরিজন নিয়ে  বিভিন্ন স্থানে পালিয়ে বেড়াচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd