• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
চুনতীর ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা): সীরতের শিক্ষা অনুসরণেই নৈতিক সমাজ গঠন সম্ভব ডোমারে ১৫০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার পাঁচবিবিতে শিক্ষককে শিক্ষার্থীর উপহার প্রদান সেবায় আস্থা, দায়িত্বে সাহসিকতা—এসিল্যান্ড মুজিবুর রহমানকে বহালের দাবি রাণীশংকৈলবাসীর সুনামগঞ্জ সরকারী পুকুরে শতাধিক শিশুদের নিয়ে সাতাঁর শিখানোর প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত ৭ থানাকে পেছনে ফেলে শ্রেষ্ঠ বালিয়াডাঙ্গী, ওসি বুলবুলের হাতে সম্মাননা গোয়াইনঘাটে টাস্কফোর্সের অভিযান: ৫ লক্ষ টাকা জরিমানা ও ২৭টি ড্রেজার ধ্বংস একটি হার না মানা গল্প লোহাগাড়ায় ২ হাজার পিস ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ ২ জন গ্রেফতার কটিয়াদীতে নেশার টাকা যোগাতে চার পরিবারের পাঁচ সন্তান বিক্রির অভিযোগ

জগন্নাথপুরে মোটরসাইকেল গতিরোধ করে যুবকের হাত বেঁধে ছিনতাই

Reporter Name / ১৫৫ Time View
Update : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫

 

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের জগন্নাথপুর- সিলেট সড়কে মোটরসাইকেল গতিরোধ করে আরোহীর হাত বেঁধে লোহার রড দিয়ে বেধড়ক পিটিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

গুরুতর আহত আকছার মিয়া (৪০) জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের মক্রমপুর গ্রামের মৃত মকছুদ মিয়ার পুত্র।

রোববার রাত সাড়ে ১২ টার দিকে জগন্নাথপুর পৌরসভাধীন জগন্নাথপুর- সিলেট সড়কের ভবেরবাজার নামক স্থানে এ ঘটনা ঘটে। পথচারীরা গুরুতর আহত আকছার মিয়াকে আশংকাজনক অবস্থায় জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাতে তাকে সিলেটে এম এ জি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।

আহত আকছার মিয়া জানান, রোববার রাত সাড়ে ১২ টার দিকে বাড়ির উদ্দেশ্য যাওয়ার পথে ভবেরবাজার ব্রিজে উঠলে সিএনজি চালিত অটোরিকশাতে বসে থাকা কয়েকজন লোক মোটরসাইকেল গতিরোধ করে। পরে তার হাত বেঁধে লোহার রড দিয়ে উপর্যুপরি পিটিয়ে মারাত্মক আহত করে মোবাইল ফোন, মানিব্যাগ, মোটরসাইকেলের চাবিসহ প্রয়োজনীয় সব জিনিস নিয়ে যায়।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুঞা বলেন, খবর পেয়ে রাতে ঘটনাস্থলে পুলিশ যায়। কিন্তু ছিনতাইয়ের সাথে জড়িত লোকেরা এর আগে পালিয়ে যায়। তিনি আরো জানান, বিষয়টি আমরা খতিয়ে দেখছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd