• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
  • [gtranslate]

ডিমলায় দুর্গাপূজার নিরাপত্তায় আনসার ভিডিপি সদস্য যাচাই-বাছাই সম্পন্ন

Reporter Name / ২২৯ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ রায়হান পারভেজ নয়ন
ডিমলা নিলফামারী

নীলফামারীর ডিমলা উপজেলায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ভিডিপি সদস্য যাচাই-বাছাই করা হয়েছে। আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পাঁচটি ইউনিয়নের মোট ৪৮৬ জন সদস্যের মধ্য থেকে পূর্বের ন্যায় ৭৬ জনকে চূড়ান্ত করা হবে।

যাচাই-বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন ডিমলা উপজেলা আনসার ভিডিপির কমান্ডার মোঃ সাইফুল ইসলাম, ডোমার উপজেলা আনসার ভিডিপির কমান্ডার নরেশ চন্দ্র রায়, ডিমলা উপজেলা প্রশিক্ষক মোছাঃ মনোয়ারা বেগম এবং ডোমার উপজেলা প্রশিক্ষক মোঃ আউয়াল।

আজকের যাচাই-বাছাই ডিমলা ইউনিয়ন, বালাপাড়া ইউনিয়ন, নাউতরা ইউনিয়ন, পশ্চিম ছাতনাই ইউনিয়ন ও খালিশা চাপানি ইউনিয়নের সদস্যদের নিয়ে সম্পন্ন হয়।

এ সময় উপজেলা আনসার ভিডিপির কমান্ডার মোঃ সাইফুল ইসলাম আজকের জনকথা প্রতিনিধিকে জানান, “শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে নিয়ম অনুযায়ী বাকি ইউনিয়নগুলোতেও যাচাই-বাছাই করে সদস্য নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd