• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রাণীশংকৈলে ওসি আমানের নেতৃত্বে অভিযান, ১৩৫ পিস ইয়াবাসহ ইসমাইল গ্রেফতার কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধুলো-শব্দে অতিষ্ঠ এলাকাবাসী, তবুও বন্ধ হচ্ছে না মঙ্গলকাটার অবৈধ স-মিল কলকাতা দরবার শরীফে হুজুর কুতুবে বাংলার ৩৪তম বাৎসরিক উরস মুবারক উদযাপিত সিংগাইর সরকারি কলেজের সাবেক প্রথম ভিপি মহসিন আর নেই নিয়ামতপুরে ৮৫ বছরের বৃদ্ধার মাথা গোঁজার ঠাঁই ও চিকিৎসার আকুতি শিশুদের নিয়ে বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমিতে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত ৬ বছরেও প্রকাশ হয়নি মাউশির ৬১০ পদের চূড়ান্ত ফল, রংপুরে চাকরিপ্রত্যাশীদের মানবন্ধন ওসি আমানের তাণ্ডবে কাঁপছে রাণীশংকৈলের মাদক ব্যবসায়ীরা, ইয়াবাসহ বাসির গ্রেফতার রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

তাহিরপুরে ভুয়া এনএসআই সদস্য আটক

Reporter Name / ৬৫৪ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

 

শফিকুল ইসলাম স্বাধীন
সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ভুয়া এনএসআই সদস্য পরিচয়দানকারী এক যুবককে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ৯টা ৪৫ মিনিটে উপজেলার সদর ইউনিয়নের মধ্য তাহিরপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

তাহিরপুর থানা পুলিশ জানায়, আটককৃত যুবকের কাছ থেকে এনএসআইয়ের লোগো সংবলিত ভুয়া পরিচয়পত্র এবং বহিঃ বাংলাদেশ ছুটি সংক্রান্ত একটি প্রজ্ঞাপনপত্র উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, ওই যুবক নিজেকে এনএসআই সদস্য পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্নজনকে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে আসছিল।

আটক ব্যক্তির প্রকৃত নাম টিটুল বিশ্বাস। তিনি মধ্য তাহিরপুর গ্রামের (রায় পাড়া) সাধন বিশ্বাস ও সুষমা বিশ্বাসের ছেলে। ২০২৩ সালে তিনি হিন্দু ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর তার নাম পরিবর্তন করে আরাফাত হোসাইন রাখেন। বর্তমানে তিনি সুনামগঞ্জ সদর উপজেলার কোরবান নগর ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের মুজাম্মিল ও আমেনা খাতুনের সন্তান পরিচয় দিয়ে বসবাস করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি জাহাঙ্গীর নগর ইউনিয়নের নতুন গুদিগাঁও গ্রামের রুহুল আমিন হুজুরের মেয়ে তামান্নাকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই তিনি এনএসআইয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে অর্থ গ্রহণ করে আসছিলেন।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দেলোয়ার হোসেন জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd