• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:২২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা–২০২৬ অনুষ্ঠিত শেরপুর সরকারি মহিলা কলেজে সাহিত্যচর্চা ও বইপাঠের প্রাণবন্ত আয়োজন রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর: নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে ডিআইজি ও পুলিশ সুপার খুলনার কয়রায় ১৪৫ কেজি হরিণের মাংস জব্দ লক্ষ্মীপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত রাষ্ট্রীয় মর্যাদা ও গার্ড অব অনারে রাষ্ট্রপতিকে স্বাগত নবাগত এসিল্যান্ডের সাথে সিংগাইর প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত মোর নাম এই নামে হোক, আমি তোমাদেরই লোক’—ঠাকুরগাঁওয়ে আবেগে রাষ্ট্রপতি ​নারায়ণগঞ্জে ট্রাফিক পরিদর্শক আব্দুল করিমের বিদায় ও জিয়াউদ্দীনের যোগদান শিশু শিল্পীদের নিয়ে মোমবাতি প্রজ্জলন এর মাধ্যমে খুলনা আর্ট একাডেমির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তাহিরপুরে স্বপ্নপূরণ ছাত্র সংগঠনের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত

Reporter Name / ৩১২ Time View
Update : রবিবার, ১৫ জুন, ২০২৫

 

শফিকুল ইসলাম স্বাধীন
সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের হলহলিয়া গ্রামের সামাজিক ও শিক্ষামূলক সংগঠন “হলহলিয়া স্বপ্নপূরণ ছাত্র সংগঠন”-এর আগামী এক বছরের জন্য নব-নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ গঠিত হয়েছে।

২০১৬ সালে প্রতিষ্ঠিত এ সংগঠন বর্তমানে ৭১ জন সক্রিয় সদস্য নিয়ে সামাজিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছে।
নবগঠিত কমিটিতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রমজান আলী রবিন, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন তামিম ইকবাল এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন আব্দুল হালিম।

সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকেই প্রতিবছর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ কর্মসূচি, গরীব ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা, এবং বন্যাকবলিত এলাকায় ত্রাণ বিতরণসহ বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

বিশেষভাবে উল্লেখযোগ্য যে, সংগঠনের সদস্যদের নিজস্ব উদ্যোগ এবং এলাকার সর্বস্তরের মানুষের সহযোগিতায় ২০২২ সালে একতা বাজার এলাকায় “হলহলিয়া স্বপ্নপূরণ পাঠাগার” প্রতিষ্ঠা করা হয়েছে, যা স্থানীয় শিক্ষার্থীদের জ্ঞানচর্চায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দ জানান, আগামী দিনগুলোতেও সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত ও জনবান্ধব করার জন্য তারা অঙ্গীকারবদ্ধ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd