• বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
লালমনিরহাটে দূর্গা পূজা পালন উপলক্ষে মত বিনিময় সভা অনুষ্ঠিত নিয়ামতপুরে ৩০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২ জগন্নাথপুরে শান্তিপূর্ণ দুর্গাপূজা নিশ্চিতে প্রস্তুতি সভা, ৩৯ মণ্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা সুনামগঞ্জে জাতীয় সাংবাদিক সংস্থার ৪১ সদস্যের কমিটি ঘোষণা — সভাপতি আল হেলাল, সম্পাদক কামরুল পুটিয়া ইউনিয়ন পরিষদ মাঠে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে কাঁঠালিয়ায় মাসব্যাপী চক্ষু সেবা শুরু সাভারে ৪ সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা ও মিথ্যা মামলায় কারাগারে প্রেরণের প্রতিবাদে সংবাদ সম্মেলন নেত্রকোনায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা নেত্রকোণায় পিআইবির ৩ দিনের এআই ও ফ্যাক্ট চেকিং প্রশিক্ষণ সম্পন্ন শেরপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

ধামইরহাটে যুবদলের বিক্ষোভ মিছিল

Reporter Name / ৫৯ Time View
Update : মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি:

নওগাঁর ধামইরহাটে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পৌর ও উপজেলা যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

২২ সেপ্টেম্বর, মঙ্গলবার বিকাল ৪টায় পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

মিছিলে নেতাকর্মীরা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের পরিকল্পিত নৈরাজ্য, সন্ত্রাসী কার্যকলাপ, বিভিন্ন অপতৎপরতার মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র এবং দেশব্যাপী মব সৃষ্টির প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন। তারা এসব ষড়যন্ত্র রাজনৈতিকভাবে মোকাবিলা করার ঘোষণা দেন।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব হানজালা, পৌর বিএনপির সভাপতি শহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, নওগাঁ জেলা যুবদলের আহ্বায়ক সদস্য জাহাঙ্গীর আলম লিটন।

এছাড়াও উপজেলা ও পৌর যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশকে অস্থিতিশীল করার জন্য নানা ষড়যন্ত্র করছে। যুবদলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে রাজপথে থেকে এসব ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd