• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পাঁচবিবিতে শিক্ষককে শিক্ষার্থীর উপহার প্রদান সেবায় আস্থা, দায়িত্বে সাহসিকতা—এসিল্যান্ড মুজিবুর রহমানকে বহালের দাবি রাণীশংকৈলবাসীর সুনামগঞ্জ সরকারী পুকুরে শতাধিক শিশুদের নিয়ে সাতাঁর শিখানোর প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত ৭ থানাকে পেছনে ফেলে শ্রেষ্ঠ বালিয়াডাঙ্গী, ওসি বুলবুলের হাতে সম্মাননা গোয়াইনঘাটে টাস্কফোর্সের অভিযান: ৫ লক্ষ টাকা জরিমানা ও ২৭টি ড্রেজার ধ্বংস একটি হার না মানা গল্প লোহাগাড়ায় ২ হাজার পিস ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ ২ জন গ্রেফতার কটিয়াদীতে নেশার টাকা যোগাতে চার পরিবারের পাঁচ সন্তান বিক্রির অভিযোগ ছিনতাই হওয়া অটো উদ্ধার ও ছিনতাইকারী গ্রেপ্তারে পুরস্কৃত রাণীশংকৈল থানার ওসি আমান ও এসআই নিতাই উৎপাদন শিল্পে এআই ব্যবহারে আরআরসি পলিটেকের নতুন কোর্স

নিয়ামতপুরে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ২১০ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

 

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

সারাদেশের ন্যায় নওগাঁর নিয়ামতপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে  শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদ্‌যাপন করেছেন সনাতন ধর্মাবলম্বীরা। শনিবার (১৬ আগস্ট) বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট  নিয়ামতপুর উপজেলা শাখার উদ্যোগে এই জন্মষ্টমী পালন করা হয়।
জন্মাষ্টমী  উপলক্ষে বেলা ১১টার দিকে নিয়ামতপুর কেন্দ্রীয় দুর্গা মন্দির থেকে  এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে মন্দির প্রাঙ্গনে আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভা উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক মনোরঞ্জন চন্দ্র বর্মণ, সহকারী শিক্ষক অরুণ চন্দ্র বর্মণ, নিয়ামতপুর কেন্দ্রীয় দুর্গা মন্দিরের সভাপতি ভীম চন্দ্র বর্মণ, সহকারী শিক্ষক পলাশ চন্দ্র, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট  নওগাঁর সদস্য যগেশ চন্দ্র বর্মণ, সুশান্ত কুমার সাহা প্রমুখ।

এছাড়া উপজেলার বিভিন্ন মন্দিরে পূজা অর্চনা, তারকব্রহ্ম হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। মন্দির ছাড়াও ঘরে ঘরে ভক্তরা উপবাস থেকে ভগবান শ্রীকৃষ্ণের আরাধনা ও পূজা করবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd