• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরকাশিতে বৃক্ষ মেলা ২০২৬-এর উদ্বোধন জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম ধামইরহাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পেলেন সরকারি অনুদান রাণীশংকৈলে মাদকের আখড়ায় এসিল্যান্ডের অভিযান, মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড চামারীর পথে পথে মোটরসাইকেলের বহর, চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাইয়ের শোডাউন সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১ আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী চুনতীর ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা): সীরতের শিক্ষা অনুসরণেই নৈতিক সমাজ গঠন সম্ভব ডোমারে ১৫০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার পাঁচবিবিতে শিক্ষককে শিক্ষার্থীর উপহার প্রদান

নিয়ামতপুরে রথযাত্রা অনুষ্ঠিত

Reporter Name / ৩১৬ Time View
Update : শুক্রবার, ২৭ জুন, ২০২৫

 

এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর নিয়ামতপুরে হিন্দু সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথযাত্রা শুক্রবার ( ২৭ জুন ) শুরু হয়েছে। প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ উৎ​সব শুরু হয়। শেষ হবে আগামী শনিবার (৫ জুলাই) উল্টো রথযাত্রার মধ্য দিয়ে।
হিন্দুধর্মমত ও রীতি অনুসারে অবতার জগন্নাথ, বলরাম ও বোন সুভদ্রা—এই ত্রিমূর্তিধারীর রথ টেনে নিয়ে যাওয়া হয়।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগৎ হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর। তাঁর অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়। জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা। আজ শুক্রবার উপজেলার ভাবিচা গ্রামের আনন্দবাজারে   গিয়ে দেখা, বেলা ১২ টায় জগন্নাথের পূজা অনুষ্ঠিত হয়। পূজার পরপরই এরপর রথযাত্রা শুরু হয়। রথযাত্রা উৎসবে আসা  নর-নারী রথের রশি টেনে নিয়ে যাচ্ছেন। সঙ্গে চলছে হরিনাম সংকীর্তন। এসময় নারীরা উলুধ্বনি দেন।
রথযাত্রা উৎসব কমিটির সভাপতি বীরেন্দ্রনাথ প্রামানিক বলেন, আজকে রথযাত্রা শেষে
সন্ধ্যায় রথ ভাবিচা সার্বজনীন কালীমন্দিরে রাখা হবে। সেখানে নয় দিন অবস্থানের পর আগামী শানিবার (৫ জুলাই) পুনরায়  আনন্দবাজারে আনা হবে উল্টো রথযাত্রা উৎসবের মধ্য দিয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd