• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রাণীশংকৈলে ওসি আমানের নেতৃত্বে অভিযান, ১৩৫ পিস ইয়াবাসহ ইসমাইল গ্রেফতার কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধুলো-শব্দে অতিষ্ঠ এলাকাবাসী, তবুও বন্ধ হচ্ছে না মঙ্গলকাটার অবৈধ স-মিল কলকাতা দরবার শরীফে হুজুর কুতুবে বাংলার ৩৪তম বাৎসরিক উরস মুবারক উদযাপিত সিংগাইর সরকারি কলেজের সাবেক প্রথম ভিপি মহসিন আর নেই নিয়ামতপুরে ৮৫ বছরের বৃদ্ধার মাথা গোঁজার ঠাঁই ও চিকিৎসার আকুতি শিশুদের নিয়ে বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমিতে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত ৬ বছরেও প্রকাশ হয়নি মাউশির ৬১০ পদের চূড়ান্ত ফল, রংপুরে চাকরিপ্রত্যাশীদের মানবন্ধন ওসি আমানের তাণ্ডবে কাঁপছে রাণীশংকৈলের মাদক ব্যবসায়ীরা, ইয়াবাসহ বাসির গ্রেফতার রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নীলফামারীতে জামায়াতের পাঁচ দফা দাবি বাস্তবায়নে মতবিনিময় সভা

Reporter Name / ২২৪ Time View
Update : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

 

মোঃ রায়হান পারভেজ নয়ন,
স্টাফ রিপোর্টার নীলফামারী:

দেশব্যাপী পাঁচ দফা দাবি বাস্তবায়ন ও আগামী জাতীয় সংসদ নির্বাচন চালুর লক্ষ্যে জেলা জামায়াতে ইসলামী নীলফামারী শাখার আয়োজনে (১১ অক্টোবর) দুপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা শহরের একটি রেস্টুরেন্টের অভ্যন্তরীণ হলে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। সঞ্চালনায় ছিলেন জেলা সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম।
প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা আব্দুস সাত্তার। এছাড়া বক্তব্য দেয় জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা আন্তাজুল ইসলাম, জেলা পলিটিক্যাল সেক্রেটারি মনিরুজ্জামান মন্টু, জেলা অফিস সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলাম, জেলা আইন বিষয়ক সেক্রেটারি আব্দুল কাদিম, জেলা প্রচার ও প্রকাশনা সেক্রেটারি অধ্যাপক ছাদের হোসেন, এবং জেলা শ্রমিক-কল্যাণ বিষয়ক সদস্য অধ্যাপক মনিরুজ্জামান জুয়েল।
অন্যান্য উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর ড. খায়রুল আনাম, জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, জেলা মজলিসে শুরা সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি, জেলা কর্মপরিষদ সদস্যদের মধ্যে জনাব মনিরুজ্জামান মন্টু ও অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সদর উপজেলা আমীর মাওলানা আবু হানিফা শাহ, কার‌্যকর এবং আরও অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় বক্তারা সরকারকে সংশ্লিষ্ট পাঁচ দফা দাবি দ্রুত কার্যকর করার আহ্বান জানান পিআর পদ্ধতিতে নির্বাচন অনুষ্ঠিত করা, নির্বাচন ঘিরে অস্পষ্টতা ও জুলুম বন্ধ করা, বিরোধী দল ও রাজনৈতিক কর্মীদের প্রতি বৈষম্যমূলক আচরণ বন্ধ করা, প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করা ও সাধারণ মানুষের অংশগ্রহণ বৃদ্ধির সুযোগ তৈরি করা।
এই মতবিনিময় সভা মূলত জনমত শক্তিশালী করা, জেলার প্রতিটি পর্যায়ে দাবি পাখাতে প্রসারিত করা এবং আগামী নির্বাচনে সুষ্ঠু অংশগ্রহণ নিশ্চিত করার উদ্দেশে আয়োজন করা হয়। এছাড়াও শহরের প্রধান সড়ক গুলতে মিছিল করে মিছিল শেষে পাঁচ দফা দাবি নিয়ে জোরালো আলোচনা করে বক্তারা। আরো বলে যদি এ দাবি মানা না হয় তবে আরো কঠোর আন্দোলন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd