মোঃ মাহ্ফুজুল হক খান (জিকু)
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জের রাজনীতিতে একটি উজ্জ্বল নক্ষত্র ও শক্তিশালী নাম জনাবঃ–রুহুল হোসাইন। দীর্ঘদিন ধরে বিএনপি’র সঙ্গে একনিষ্ঠ ভাবে সম্পৃক্ত থেকে তিনি রাজনীতির মাঠে তৃণমূল কর্মীদের কাছে আস্থা, সাহস ও সুস্হ রাজনৈতিক নেতৃত্বের প্রতীক হয়ে উঠেছেন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ ১ (সদর-হোসেনপুর) আসনের মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি ইতোমধ্যেই জনগনের মনোনীত প্রার্থী হিসাবে আলোচনায় এসেছেন। তার মূল বার্তা একদম স্পষ্ট- দেশের মানুষ এখন পরিবর্তন চায়,নতুন নেতৃত্ব চায়,আর সেই পরিবর্তনের বার্তা নিয়েই আমি আজ মাঠে নেমেছি।
ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে কিশোরগঞ্জ (সদর-হোসেনপুর) ১ আসনে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন জনাবঃ–রুহুল হোসাইন। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সর্বচ্চো মামলা,হামলার শিকার হয়ে ও জনগনের পাশে রয়েছেন সবসময়ই। বিগত স্বৈরাচার এরশাদ,ও ফ্যাসিবাদ স্বৈরাচারী শেখ হাসিনা পতন বিরোধী আন্দোলনেও ছিলো তার অপরিসীম ভুমিকা।
দীর্ঘদিন তিনি দলের হয়ে তৃণমূল থেকে শুরু করে পাড়া,মহল্লা,ইউনিয়ন, উপজেলা,ইত্যাদি সহ জেলা পর্যায়ে নিরলসভাবে কাজ করে আসছেন। জনাব.রুহুল হোসাইন বলেন,বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাবঃ–তারেক রহমানের নেতৃত্বে আমরা দীর্ঘদিন ধরে রাজনৈতিক আন্দোলন,সংগ্রাম সহ ভোটাধিকার পুনরুদ্ধারের লড়াই করছি। তরুণ ও নবাগত নতুন ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতেই অব্যাহত ছিল আমাদের এই সংগ্রাম। দেশের মানুষ এখন আর ঘুষখোর,টেন্ডারবাজ,চাঁদাবাজ, সন্ত্রাসী, সিন্ডিকেট ও দখলবাজদের দেখতে চায় না। বিএনপি’র ৩১ দফাই হলো সেই পরিবর্তনের একনিষ্ঠ কন্ঠস্বর।
অবহেলিত কিশোরগঞ্জ ও হোসেনপুরের উন্নয়নের অঙ্গীকার নিয়েই এগিয়ে যেতে চাই আমি। বাংলাদেশের মধ্যে কিশোরগঞ্জ ও হোসেনপুর অন্যতম একটি অবহেলিত উপজেলা ও জেলা। আর জেলার ভেতরে জরিপ সমীকরণে (সদর-হোসেনপুর) ১ আসন সবথেকে পিছিয়ে আছে। জনাবঃ–রুহুল হোসাইন বলেন, কিশোরগঞ্জ শহরসহ থানার প্রতিটি এলাকায় পরিকল্পিত ব্যাপক উন্নয়ন করতে হবে সর্বোচ্চ নিজেকে সততা,পরিছন্নতা ও জবাবদিহিতার সঙ্গে। উন্নয়নে কোনো ধরনের নয়-ছয়,স্বজনপ্রীতি বা দলবাজির ন্যূনতম সুযোগ থাকবে না। উন্নয়ন হবে জনগণের কল্যাণে,জনগণের অর্থ দিয়েই। তার উন্নয়ন রূপরেখায় রয়েছে–আধুনিক নগর ব্যবস্থাপনা, শিক্ষা ও ডিজিটাল স্বাস্থ্যসেবার প্রসার,কর্মসংস্থান সৃষ্টি, গ্রামীণ অর্থনীতির শক্তিশালীকরণ,নারী ও তরুণদের ক্ষমতায়ন,অপরাধ দমনে জিরো টলারেন্স ডিজিটাল গ্রাম ও শহরায়ন সহ বিভিন্ন খাতে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন,নির্বাচিত হলে আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর অবস্থান নেবেন। প্রতিটি এলাকায় চুরি-ডাকাতি, চাঁদাবাজি,ধর্ষণ বন্ধে শক্ত হাতে দমন করা হবে। জুলাই যোদ্ধাদের সঙ্গে নিয়ে আগামীর নতুন বাংলাদেশ গড়বে,মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠনে জিরো টলারেন্স নীতি প্রনয়ন করা হবে ইনশাআল্লাহ। তিনি বিশ্বাস করেন,তরুণরাই শক্তি ও দেশের ভবিষ্যৎ এবং তারাই পরিবর্তনের মূল চালিকা শক্তি। যেটা প্রমানিত হয়েছে বিগত ফ্যাসিবাদ সরকার কে দেশ ত্যাগের মাধ্যমে। নতুন বাংলাদেশ সৃষ্টি হওয়ার লক্ষ্যে তরুণরাই আজ পরিবর্তন চায়,সৎ নেতৃত্ব চায়। আমি বিশ্বাস করি তারা এবার দেশের জন্য সঠিক সিদ্ধান্ত নেবে।
সাধারণ মানুষের প্রত্যাশা:–স্থানীয় জনগণ মনে করেন,জনাব.রুহুল হোসাইন শুধু রাজনৈতিক নেতা নন, বরং একজন মানবিক ও দানবিক সেবক। তিনি সবসময় মানুষের সুখ-দুঃখে পাশে থেকেছেন, মসজিদ,মাদ্রাসা সহ সমাজসেবামূলক যে কোন কর্মকাণ্ডে নিজেকে যুক্ত থেকেছেন। তাই গনতান্ত্রিক নিয়মে সঠিক নির্বাচিত হলে কিশোরগঞ্জে ভাগ্যউন্নয়ন ও স্বচ্ছতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তারা বিশ্বাস করেন। কিশোরগঞ্জ (সদর-হোসেনপুর) ১ আসনের মনোনয়ন প্রত্যাশী জনাব.রুহুল হোসাইন এখন বিএনপি’র রাজনীতিতে পরিবর্তনের প্রতীক হয়ে উঠেছেন। সততা, স্বচ্ছতা, উন্নয়ন ও অপরাধ দমনের অঙ্গীকার নিয়ে তিনি সাধারণ মানুষের কাছে নতুন আশার আলো। তার বিশ্বাস- মানুষ এবারের নির্বাচনে তাদের প্রকৃত ভোটাধিকার প্রয়োগ করবে এবং সেই ভোটেই যোগ্য নেতৃত্ব নির্বাচিত হবে।