• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরকাশিতে বৃক্ষ মেলা ২০২৬-এর উদ্বোধন জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম ধামইরহাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পেলেন সরকারি অনুদান রাণীশংকৈলে মাদকের আখড়ায় এসিল্যান্ডের অভিযান, মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড চামারীর পথে পথে মোটরসাইকেলের বহর, চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাইয়ের শোডাউন সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১ আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী চুনতীর ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা): সীরতের শিক্ষা অনুসরণেই নৈতিক সমাজ গঠন সম্ভব ডোমারে ১৫০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার পাঁচবিবিতে শিক্ষককে শিক্ষার্থীর উপহার প্রদান

পরিবেশ অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name / ১৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

 

মোঃ রায়হান পারভেজ নয়ন, নীলফামারী:

পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের উদ্যোগে নীলফামারী জেলাস্থ বেসরকারী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও প্রতিনিধিগণের অংশ গ্রহণে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার ০৮ অক্টোবর ২০২৫ ইং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে সকাল ১১.০০ টায় চিকিৎসা বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা-২০০৮ বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, রংপুর বিভাগীয় কার্যালয়ের পরিচালক জনাব নুর আলম মহোদয় । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডাঃ মোঃ আবু হেনা মোস্তফা কামাল । এছাড়া উপস্থিত ছিলেন নীলফামারী জেলাস্থ বেসরকারী হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক/প্রতিনিধিগণ, প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর জনাব মোঃ ইশতিয়াক মাহফুজ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সদস্যবৃন্দ । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পরিবেশ অধিদপ্তর, নীলফামারী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুল্লাহ-আল-মামুন এবং বিষয়ের সাথে সঙ্গতি রেখে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশন প্রদর্শনসহ স্বাগত বক্তব্য রাখেন । এসময় প্রধান অতিথি মহোদয় চিকিৎসা-বর্জ্য (ব্যবস্থা্পনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা, ২০০৮ অনুযায়ী চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনায় করণীয়, চিকিৎসা-বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব, ছাড়পত্র গ্রহণের প্রক্রিয়াসহ হাসপাতাল/ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার মালিক/প্রতিনিধিবৃন্দ কর্তৃক উত্থাপিত বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য প্রদান করেন। মতবিনিময় সভা শেষে সভাপতি মহোদয় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd