• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রাণীশংকৈলে ওসি আমানের নেতৃত্বে অভিযান, ১৩৫ পিস ইয়াবাসহ ইসমাইল গ্রেফতার কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধুলো-শব্দে অতিষ্ঠ এলাকাবাসী, তবুও বন্ধ হচ্ছে না মঙ্গলকাটার অবৈধ স-মিল কলকাতা দরবার শরীফে হুজুর কুতুবে বাংলার ৩৪তম বাৎসরিক উরস মুবারক উদযাপিত সিংগাইর সরকারি কলেজের সাবেক প্রথম ভিপি মহসিন আর নেই নিয়ামতপুরে ৮৫ বছরের বৃদ্ধার মাথা গোঁজার ঠাঁই ও চিকিৎসার আকুতি শিশুদের নিয়ে বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমিতে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত ৬ বছরেও প্রকাশ হয়নি মাউশির ৬১০ পদের চূড়ান্ত ফল, রংপুরে চাকরিপ্রত্যাশীদের মানবন্ধন ওসি আমানের তাণ্ডবে কাঁপছে রাণীশংকৈলের মাদক ব্যবসায়ীরা, ইয়াবাসহ বাসির গ্রেফতার রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

পাসপোর্ট জব্দ: মামলা চলমান রেখে প্রবাসে গেলেন এনামুল হক বিজয়

Reporter Name / ১২৮ Time View
Update : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

 

একে মিলন সুনামগঞ্জ থেকে:
সুনামগঞ্জ আদালতে দুটি মামলা চলমান রেখে প্রবাস জীবন কাটাতে সৌদি আরব চলে গেলেন স্ত্রী কতৃক দায়ের করা মামলার আসামি এনামুল হক বিজয় পিতা মিরাজ আলী শান্তিগঞ্জ উপজেলার শিমুল বাক ইউনিয়নের ক্ষিদির পুর গ্রামের বাসিন্দা। বিয়ে করেন সুনামগঞ্জ পৌর শহরের বড়পাড়া এলাকার স্থানীয় আহমেদ কবির এর কন্যা তান্নীকে। বিয়ের পর তাদের ওরষে দুটি সন্তান জন্ম লাভ করে। ছেলে আয়ান (৪) এবং( ১৭) কন্যা আরহী। সন্তান লাভের পরবর্তী জীবনে স্ত্রী তান্নী যৌতুকের শিকার হন। স্বামীর দাবিকৃত যৌতুকের টাকা দিতে না পারায় নির্যাতনের শিকার হয়ে আমল গ্রহণ কারী জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে শান্তিগঞ্জ সি আর মামলা নং ২৬৭/২৪ এবং সিনিয়র সহকারী জজ ও পারিবারিক আদালত সদর সুনামগঞ্জের পারিবারিক মোকদ্দমা নং ০৭/২৫ইং দায়ের করেন। দুটি মামলা আদালতে চলমান অবস্থায় এবং আদালত কতৃক এনামুল হক বিজয় এর পাসপোর্ট জব্দ করার পর কিভাবে সে সৌদি আরবে পাড়ি দিলো এ নিয়ে স্থানীয় জনমনে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। তাহার স্ত্রীকে পিত্রালয়ে অবস্থান রেখে দুই সন্তান নিয়ে অমানবিক জীবন যাপন করছেন। চলমান দুই মামলা এবং আদালত কতৃক নাজমুলের পাসপোর্ট জব্দ করার পরও সে কিভাবে সৌদি আরবে পাড়ি জমালো এ বিষয়টি কারও বোধগম্য হচ্ছে না। মামলা দুটি নিষ্পত্তির পথে। এমন সময় এসে এনামুল হক বিজয় বিদেশ চলে যাওয়ায় সন্তান দুটির ভরন পোষণ করবে কে এ নিয়ে দুশ্চিন্তায় তাহার স্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd