• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
  • [gtranslate]

বটিয়াঘাটায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫ উদযাপন

Reporter Name / ১৫০ Time View
Update : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

 

মোঃ মাহফুজুর রহমান, ব্যুরো প্রধান খুলনা

সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বটিয়াঘাটা উপজেলায় যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫। উপজেলা প্রশাসনের আয়োজনে ও প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় সোমবার (গতকাল) সকাল ১০টায় র‌্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা হোসনে আরা তান্নি’র সভাপতিত্বে এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহিদুল্লা’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা নিগার সুলতানা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহিদুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, মহিলা বিষয়ক কর্মকর্তা, ফায়ার সার্ভিসের গ্রুপ লিডার ফরহাদ হোসেন,উপ-সহকারী প্রকৌশলী আশরাফুল হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।আলোচনা সভার পূর্বে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দুর্যোগ মোকাবেলায় তাৎক্ষণিক করণীয় বিষয়ে ফায়ার সার্ভিসের একটি মহড়া অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, সমন্বিত উদ্যোগ ও সচেতনতাই পারে দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে কার্যকর ভূমিকা রাখতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd