বিশেষ প্রতিনিধি খুলনা বিভাগ
বটিয়াঘাটা (খুলনা), ১৩ জুলাই ২০২৫ তারিখ: খুলনার বটিয়াঘাটা উপজেলায় ২নং বটিয়াঘাটা ইউনিয়নের বটায়াঘাটা গ্রমের সাকিনস্থ সুজিত সরকার (৪০),পিতা- ঠাকুরদাস সরকার নামে এক যুবক গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। ১২/৭/২০২৫ তারিখ রোজ রবিবার রাতের বেলায় সুজিত সরকার ও তার স্ত্রী ছেলে সহ তারা তিনজনে একসাথে রাতের খাবার খেয়ে এক রুমে সুজিত সরকার ও তার ছেলে ঘুমাতে যায়, আরেক রুম তার স্ত্রী ঘুমাতে যায়,রাতের বেলা ছেলেকে রেখে বাড়ির পাশের পুকুরপাড়ে আম গাছের সাথে নাইলনের দড়ি দিয়ে গলায় ফাঁস দেয়। সোমবার সকালে অনুমান ০৭.১৫ ঘটিকায় ভিক্টরের স্ত্রী সকালবেলা ঘুম থেকে উঠে বাড়ির পুকুরপাড়ে একটি আমগাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পায়।
ভিকটিমের স্ত্রী চেঁচামেচি করলে স্থানীয় লোকজোন এসে, সকালে এলাকাবাসী আমগাছে একটি লাশ ঝুলতে দেখে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়।এলাকার বাসিন্দা সুজিত সরকার বলে শনাক্ত করে।
বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “ঘটনাটি একটি অপমৃত্যু হিসেবে নথিভুক্ত হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। তবে তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।”
সুজিত সরকারের মৃত্যুর পেছনে পারিবারিক, মানসিক বা আর্থিক কোনো কারণ রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।