• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]

বটিয়াঘাটায় বিএনপির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

Reporter Name / ২০৬ Time View
Update : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

 

মোঃ মাহফুজুর রহমান, বিশেষ প্রতিনিধি খুলনা

বটিয়াঘাটা উপজেলা বিএনপির উদ্যোগে দলটির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফলভাবে উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৬টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন এবং সঞ্চালনা করেন শেখ মোহাম্মদ মাসুদুজ্জামান।প্রস্তুতিমূলক সভার প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মনিরুজ্জামান মন্টু। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ তৈয়েবুর রহমান।সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, যথাক্রমে—সাইফুল ইসলাম, জাহিদুর রহমান বাবু, অ্যাডভোকেট গোবিন্দ হালদার, যুবদল নেতা আবু বক্কর ছিদ্দিক নিরু, স্বেচ্ছাসেবক দল নেতা ব্রজেন ঢালী, ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ রুহুল মোমেন লিটন, মোল্লা ইমরান আহমেদ, রাশেদ কামাল, শফিক মুন্সী, জসীমউদ্দীন শেখ, সেলিম হাওলাদার, পলাশ মহলদার, জাহাঙ্গীর হাওলাদার, আরাফাত হোসেন, আবু সাঈদ, আসাবুর রহমান বাবু, আব্দুল মান্নান শেখ, আসাদ মোল্লা, সাহাবুদ্দিন শেখ, অমিও পাল, মেহেদী আল আজাদ, জহিরুল ইসলাম খোকন, মোঃ সামছুল হক ও মোঃ ইমরান মৌলঙ্গী প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ আগামী ১ সেপ্টেম্বরের মহাসমাবেশ সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান এবং ব্যাপকভাবে সমাবেশে অংশগ্রহণের জন্য নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd