• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
  • [gtranslate]

বটিয়াঘাটায় স্ত্রীর উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা

Reporter Name / ১৭৩ Time View
Update : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

 

মোঃ মাহফুজুর রহমান, ব্যুরো প্রধান খুলনা

খুলনার বটিয়াঘাটায় স্ত্রীর উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সুশান্ত গোলদার (২২) নামের এক যুবক। শনিবার (১১ অক্টোবর) গভীর রাতে উপজেলার জলমা ইউনিয়নের উত্তর রাঙ্গেমারী গ্রামে এ ঘটনা ঘটে।নিহত সুশান্ত গোলদার ওই গ্রামের শ্যামল গোলদারের ছেলে।পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুই বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে সুশান্ত তার স্ত্রীকে বিয়ে করেন। সম্প্রতি তার স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় শ্বাশুড়ি জামাইয়ের বাড়িতে বেড়াতে আসেন এবং মেয়েকে পিত্রালয়ে নিয়ে যেতে চান। কিন্তু সুশান্ত এতে অসম্মতি জানালে স্ত্রী তার কথায় কর্ণপাত না করে বাবার বাড়ি চলে যান।এ ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন সুশান্ত। অভিমান সইতে না পেরে শনিবার দিবাগত রাতে নিজ বসতঘরের পেছনে নিমগাছে লাইলনের দড়ি দিয়ে গলায় ফাঁস দেন।রবিবার ভোরে প্রতিবেশীরা তার ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার দিলে পরিবারের সদস্যরা ছুটে এসে তাকে উদ্ধার করেন। পরে পুলিশে খবর দেওয়া হলে বটিয়াঘাটা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি (অপমৃত্যু) মামলা রুজু করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd