• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
  • [gtranslate]

বটিয়াঘাটা থানায় নবাগত ওসির যোগদান

Reporter Name / ১২১ Time View
Update : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫

 

মোঃ মাহফুজুর রহমান, বিশেষ প্রতিনিধি খুলনা

বটিয়াঘাটা থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ আব্দুর রহিম। গত সোমবার বিকেলে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।তিনি এর আগে রংপুর জেলা পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) ওসি এবং রাজধানীর ডেমরা থানায় ওসি (তদন্ত) হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন। পেশাগত জীবনে সততা, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে কাজ করায় পুলিশের উচ্চপর্যায়ে তিনি প্রশংসিত হয়েছেন।মোঃ আব্দুর রহিম নীলফামারী-কুড়িগ্রাম এলাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি বটিয়াঘাটা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, সামাজিক স্থিতিশীলতা বজায় রাখা ও জনকল্যাণমূলক কার্যক্রমে ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন।নবাগত ওসি মোঃ আব্দুর রহিম সাংবাদিকদের বলেন, “বটিয়াঘাটা উপজেলাকে একটি শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলতে যা যা করণীয়, সবকিছুই করা হবে। বিশেষ করে মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স—এ বিষয়ে কাউকে কোনো ছাড় দেয়া হবে না।”
তিনি আরও বলেন, “আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি, নারী ও শিশুর নিরাপত্তা, ইভটিজিং ও কিশোর গ্যাং দমনেও পুলিশ সক্রিয় থাকবে। জনগণের সহযোগিতায় পুলিশ-জনতার সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আমি বিশ্বাস করি।”
উল্লেখ্য, ওসি মোঃ আব্দুর রহিমের যোগদানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের মধ্যে সন্তোষ ও আশাবাদের সঞ্চার হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd