• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রাণীশংকৈলে ওসি আমানের নেতৃত্বে অভিযান, ১৩৫ পিস ইয়াবাসহ ইসমাইল গ্রেফতার কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধুলো-শব্দে অতিষ্ঠ এলাকাবাসী, তবুও বন্ধ হচ্ছে না মঙ্গলকাটার অবৈধ স-মিল কলকাতা দরবার শরীফে হুজুর কুতুবে বাংলার ৩৪তম বাৎসরিক উরস মুবারক উদযাপিত সিংগাইর সরকারি কলেজের সাবেক প্রথম ভিপি মহসিন আর নেই নিয়ামতপুরে ৮৫ বছরের বৃদ্ধার মাথা গোঁজার ঠাঁই ও চিকিৎসার আকুতি শিশুদের নিয়ে বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমিতে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত ৬ বছরেও প্রকাশ হয়নি মাউশির ৬১০ পদের চূড়ান্ত ফল, রংপুরে চাকরিপ্রত্যাশীদের মানবন্ধন ওসি আমানের তাণ্ডবে কাঁপছে রাণীশংকৈলের মাদক ব্যবসায়ীরা, ইয়াবাসহ বাসির গ্রেফতার রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

বদরুল হক এর একগুচ্ছ কবিতা

Reporter Name / ২১৯ Time View
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

 

 

ভালো থাকুক ফুল

আমি ফুলকে বেসেছি ভালো, পাথরকে তো নয়,
তবু আমার হৃদয় মাঝে, ব্যথার নদী বয়।

জানি গো জানি বিষের কাঁটা
আছে ফুলের শাখে,
তাই বলে কি থাকব দূরে
রইব ভুলে তাকে!
সে হলো মোর প্রাণের দোসর
প্রাণেই মিশে রয়।।

ফুলের ঘ্রাণে সুখ খুঁজেছি
ফুলকে সদা চাই,
তাই তো আমি ঘুরে ফিরেই
ফুলের কাছে যাই।

ভুল করিনি ফুলকে চেয়ে
জ্বালা থাকুক বুকে,
থাকব আমি একা একাই
মরব ধুকে ধুকে।
তবু থাকুক ফুলটি ভালো
হোক না তারি ক্ষয়।

স্মৃতিগুলো রেখে দিয়ো

এ জীবনে যদি দেখা হয় না কভু আর
স্মৃতিগুলো রেখে দিয়ো হৃদয়ে তোমার।

শপথেরই মালাখানি
ছিঁড়ে গেছে আজ
হৃদয়েতে আছে শুধু
কষ্টের কারুকাজ
আশার প্রদীপ জ্বলবে না জানি
জীবন পুড়ে ছার।

সুখতো আমার অনেক আগেই
হয়ে গেছে পর
দুঃখ ঝড়ে ভেঙেছে মোর
স্বপ্নেরই বাসর।

জানি ফিরে নাহি পাব
সেই হারানো দিন
বাজবে সদা হৃদয়েতে
বেদনারই বীণ
বিদায় বেলায় ভেজা আঁখি
মুছব বারে বার।

জানালার নীল পর্দাটি

জানালার ওই নীল পর্দাটি,
কেউ তুলে না আর,
কাজলকালো চক্ষু মেলে
চায় না বারে বার।

কোথায় কেমন আছে সে জন
পাই না আমি খোঁজ,
স্মৃতি দিয়ে সাজাই তাকে
হৃদ-মাঝারে রোজ।
পথচেয়ে দিন চলে যায়,
অন্তর পুড়ে ছার।

ভাবতে আমি পারিনি কো
করবে এমন ছল,
তার বিরহে দিবানিশি
ঝরবে আঁখিজল।

আমার জীবন কষ্টে কাটুক
দুঃখ তাতে নাই,
সে থাকুক ওই রাজপ্রাসাদে
শান্তি তারি চাই।
আমি কভু চাই না হতে
সুখের অংশীদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd