মোঃ শিহাব খন্দকার, বিশেষ প্রতিনিধি খুলনা জেলা
জাতীয় সংসদের উচ্চকক্ষে PR বাস্তবায়ন সহ ০৫দফা দাবিতে আজ ২৬ শে সেপ্টেম্বর শুক্রবার বিকাল ০৩ ঘটিকায় দাকোপ উপজেলায় বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশ শেষে বাংলাদেশ খেলাফত মজলিস দাকোপ উপজেলা শাখার সভাপতি মুফতি মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতি ইকবাল হুসাইন এর পরিচালনায় বক্তব্য রাখেন দাকোপ পৌরসভা বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মুফতি খালিদ সাইফুল্লাহ,সাধারণ সম্পাদক মাওলানা সাইদুল ইসলাম।
হাঃ মাওলানা ফারুকুজ্জামান,মুফতি ইউনুস আহমদ, মাওলানা আব্দুস সালাম, মাওলানা আশিক ইলাহী আজাদী, মাওলানা আব্দুস সামাদ, মাওলানা আবুল বাশার, মাওলানা ইয়াসিন হায়দার-প্রমুখ।