• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
  • [gtranslate]

বিদ্যুৎ সংকটে সরকারের দায় নেই: ডা. জাহেদ উর রহমান

Reporter Name / ১০৫ Time View
Update : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

জেসমিন আক্তার মনি, রংপুর প্রতিনিধি

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, বিদ্যুৎ সংকটের জন্য এই সরকারের নূনতম কোনো দায় নেই। তবুও প্রধানমন্ত্রী মানবিক জায়গা থেকে মনোকষ্ট পেয়েছেন।

বুধবার দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ও জেলা কালচারাল অফিসারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

এসময় তিনি বলেন, ভোট চুরির মাধ্যমে অনন্তকাল ক্ষমতায় থাকার বাসনা ছিল আগের সরকারের। তাই তারা জনগণের কথা ভাবেনি।

উপদেষ্টা আরও বলেন, বর্তমান সরকার নিজেদের জবাবদিহিতা নিশ্চিত করতে সারা দেশে সংস্কৃতির প্রসারসহ যুবসমাজকে দেশের কৃষ্টি-কালচারের সাথে যুক্ত করতে কাজ করছে।

সভায় বিভাগীয় কমিশনারসহ বিভাগের প্রত্যেকটি জেলার জেলা প্রশাসক ও সাংস্কৃতিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd