• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
পাঁচবিবিতে শিক্ষককে শিক্ষার্থীর উপহার প্রদান সেবায় আস্থা, দায়িত্বে সাহসিকতা—এসিল্যান্ড মুজিবুর রহমানকে বহালের দাবি রাণীশংকৈলবাসীর সুনামগঞ্জ সরকারী পুকুরে শতাধিক শিশুদের নিয়ে সাতাঁর শিখানোর প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত ৭ থানাকে পেছনে ফেলে শ্রেষ্ঠ বালিয়াডাঙ্গী, ওসি বুলবুলের হাতে সম্মাননা গোয়াইনঘাটে টাস্কফোর্সের অভিযান: ৫ লক্ষ টাকা জরিমানা ও ২৭টি ড্রেজার ধ্বংস একটি হার না মানা গল্প লোহাগাড়ায় ২ হাজার পিস ইয়াবা ও আগ্নেয়াস্ত্রসহ ২ জন গ্রেফতার কটিয়াদীতে নেশার টাকা যোগাতে চার পরিবারের পাঁচ সন্তান বিক্রির অভিযোগ ছিনতাই হওয়া অটো উদ্ধার ও ছিনতাইকারী গ্রেপ্তারে পুরস্কৃত রাণীশংকৈল থানার ওসি আমান ও এসআই নিতাই উৎপাদন শিল্পে এআই ব্যবহারে আরআরসি পলিটেকের নতুন কোর্স

বিশ্ব নদী দিবসে বাপা’র আলোচনাসভায় বক্তারা মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ নদী রক্ষায় প্রয়োজনীয় সব ধরণের উদ্যোগ গ্রহণ করতে হবে

Reporter Name / ২৩৯ Time View
Update : রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

খুলনা অফিস:

 

বিশ্ব নদী দিবস উপলক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) খুলনা জেলা শাখার উদ্যোগে আজ রবিবার সন্ধ্যা ৭.০০ ঘটিকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাপা’র জাতীয় পরিষদ সদস্য ও খুলনা জেলা শাখার সমন্বয়কারী অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার এতে সভাপতিত্ব করেন। মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উন্নয়ন কর্মী, গবেষক বাহালুল আলম। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন মিজানুর রহমান বাবু, সরদার আবু তাহের, এস কে তাছাদুজ্জামান, শাকিরুন তাহা, জান্নাতুন নাঈম, এস এম রূহান, শেখ শাহ জালাল প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, নদী আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ। মৎস্য, কৃষি, পরিবেশ, প্রকৃতি, সংস্কৃতি, জীবিকার প্রতিটি ক্ষেত্রে নদীর ভূমিকা অনস্বীকার্য। সুতরাং আমাদের অস্তিত্ব রক্ষার প্রয়োজনেই আমাদেরকে নদী রক্ষা করতে হবে। নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা, দখল ও দূষণমুক্ত রাখা এবং সচেতনতা বৃদ্ধিতে সকলকে একযোগে কাজ করতে হবে। বক্তারা বলেন নদী সম্পর্কে সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর কোন কার্যকর গবেষণা নেই। খুলনায় এমনকি সারা বাংলাদেশে কতগুলো নদী আছে, কী অবস্থায় আছে কোন দপ্তরই তা সঠিকভাবে বলতে পারেনা। সরকারের অবহেলা ও অযত্নের কারণে নদীগুলো মরতে বসেছে। নদী না বাঁচলে আমরা কেউই বাঁচব না। আন্তঃ সীমান্ত নদীগুলো নিয়ে পার্শ্ববর্তী রাষ্ট্রের সঙ্গে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। এদেশের মানুষের জীবন-জীবিকা, কৃষি উৎপাদন নদীর উপর নির্ভরশীল হওয়ায় দেশের সামগ্রীক উন্নয়নের স্বার্থে নদী গবেষণা জোরদার করা প্রয়োজন। বক্তারা মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ নদী রক্ষায় প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করতে হবে বলে উল্লেখ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd