• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরকাশিতে বৃক্ষ মেলা ২০২৬-এর উদ্বোধন জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম ধামইরহাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পেলেন সরকারি অনুদান রাণীশংকৈলে মাদকের আখড়ায় এসিল্যান্ডের অভিযান, মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড চামারীর পথে পথে মোটরসাইকেলের বহর, চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাইয়ের শোডাউন সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১ আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী চুনতীর ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা): সীরতের শিক্ষা অনুসরণেই নৈতিক সমাজ গঠন সম্ভব ডোমারে ১৫০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার পাঁচবিবিতে শিক্ষককে শিক্ষার্থীর উপহার প্রদান

বৃহত্তর খুলনা ল’ইয়ার্স এন্ড জার্নালিষ্ট কাউন্সিলের নতুন কমিটি গঠন

Reporter Name / ১৩১ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

 

খুলনা অফিস:

বৃহস্পতিবার ১৬ অক্টোবর ২৫ ‘বৃহত্তর খুলনা ল’ইয়ার্স এন্ড জার্নালিষ্ট কাউন্সিল’ আইনজীবী ও সাংবাদিক সমাজের উপস্থিতিতে খুলনা জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে অ্যাডভোকেট এস.এম.মাসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও আজাদ বার্তা সম্পাদক অ্যাডভোকেট এম মাফতুন আহমেদ।
সভায় প্রধান অতিথি সংগঠনের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন এবং আলোচনা শেষে সকলের মতামতের ভিত্তিতে ভবিষ্যতে সংগঠনকে আরও গতিশীল করতে একটি নতুন কমিটি ঘোষণা করেন।

অ্যাডভোকেট নাহিদ সুলতানা কে সভাপতি ও অ্যাডভোকেট এস এম মাসুদুর রহমান কে সাধারণ সম্পাদক করে একটি নতুন কমিটি ঘোষণা করেন।
কমিটির অন্যান্য সদস্যরা যথাক্রমে: সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন, সহ-সভাপতি অ্যাডভোকেট মোস্তফা বিলাল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল হানিফ চৌধুরী,সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আসলাম হোসেন, তথ্য ও অনুসন্ধানী সম্পাদক সাংবাদিক এস এম জসিম উদ্দিন।

সভায় নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকলের মতামতের ভিত্তিতে সংগঠনকে শক্তিশালী গতিশীল করার জন্য সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সাংবাদিক কলামিস্ট অ্যাডভোকেট এম মাফতুন আহমেদ কে প্রধান উপদেষ্টা করে একটি উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যরা হলেন বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক সময়ের খবরের বার্তা সম্পাদক এস এম মাসুদুর রহমান, মানবাধিকার সংগঠক নাগরিক নেতা এস এম দেলোয়ার হোসেন, আইটি বিশেষজ্ঞ ইন্জিনিয়ার সাজ্জাদ হোসেন, সাংবাদিক শরীর আহমেদ মোল্লা, সাংবাদিক ও কলামিস্ট কাজী আবুল বাশার প্রমুখ।
সভায় প্রধান অতিথি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd