মোঃ জুয়েল খাঁন, খুলনা অফিস
গোপালগঞ্জ ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উদ্যোগে সুশৃংখল সুরক্ষিত সড়ক বাস্তবায়ন এর স্লোগান নিয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে থানার আয়োজনে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার সৈয়াদুন্নেছা উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে উক্ত সভায় ছাত্রছাত্রীদের নিরপত্তার কথা ভেবে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। যেমন বাসা থেকে স্কুলে আসার পথে নিরাপদ সড়ক ব্যবহার করা এবং স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিরাপদ সড়ক ব্যবহার করে বাড়ি ফেরা সংক্রান্ত ছাত্র-ছাত্রীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে বক্তব্য রাখেন ভাটিয়াপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ মাকসুদুর রহমান মুরাদ এছাড়াও তিনি আরো বলেন বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় ছাত্র-ছাত্রীদের একটু অসাবধানতার কারণে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা এছাড়াও রয়েছে রাস্তায় চলার পথে বিভিন্ন ধরনের ঝুঁকি তার মধ্যে রয়েছে রাস্তা পারাপারের সময় রাস্তার দুই সাইডে ভালো করে না দেখে রাস্তা পারাপার, রাস্তাঘাটে অপরিচিত লোকের দেওয়া খাবার থেকে বিরত থাকা অপরিচিত কোন ব্যক্তির সঙ্গে কথা বলা সহ বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে থাকেন উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ হাফিজুর রহমান সহ অন্যান্য শিক্ষক শিক্ষার্থীরা।