• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
উত্তরকাশিতে বৃক্ষ মেলা ২০২৬-এর উদ্বোধন জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম ধামইরহাটে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পেলেন সরকারি অনুদান রাণীশংকৈলে মাদকের আখড়ায় এসিল্যান্ডের অভিযান, মাদক ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড চামারীর পথে পথে মোটরসাইকেলের বহর, চেয়ারম্যান প্রার্থী আব্দুল হাইয়ের শোডাউন সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ৬ লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১ আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী চুনতীর ১৯ দিনব্যাপী আন্তর্জাতিক মাহফিলে সীরতুন্নবী (সা): সীরতের শিক্ষা অনুসরণেই নৈতিক সমাজ গঠন সম্ভব ডোমারে ১৫০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার পাঁচবিবিতে শিক্ষককে শিক্ষার্থীর উপহার প্রদান

ভোটের পরিবেশ এখনো সুষ্ঠ নয়- এডভোকেট ড. হেলাল উদ্দিন

Reporter Name / ৬০৮ Time View
Update : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

 

স্টাফ রিপোর্টার:

আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন ও
সংস্কার নিশ্চিত না করে জাতীয় নির্বাচনে গেলে ভোটের পরিবেশ সুষ্ঠ হাওয়ার সম্ভাবনা দেখছিনা বলে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর, ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট ড. হেলাল উদ্দিন।

বুধবার (২০ আগস্ট) ঢাকা মহানগর দক্ষিণের ঢাকা ৮ আসনের অর্থাৎ পল্টন মতিঝিল রমনা শাহবাগ শাজাহানপুর অঞ্চলের নির্বাচন পরিচালনা উপকমিটি সদস্যদের নিয়ে আয়োজিত কর্মশালায় তিনি এসব কথা বলেন।

ড.হেলাল উদ্দিন বলেন, বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতিতে নির্বাচনের কোন পরিবেশ নেই। এই সরকার সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে পারবে বলে জনগণ বিশ্বাস করে না।

তিনি বলেন, একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন ব্যতীত প্রহসনের কোন নির্বাচন বিশ্ব সম্প্রদায়ও গ্রহণ করিবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে এক ঐতিহাসিক নির্বাচন। এই নির্বাচনের গ্রহণযোগ্যতার জন্য এবং দেশি-বিদেশি স্বীকৃতি ও সমর্থনের জন্য অবশ্যই নির্বাচনের আগেই সকল দলের ও সকল প্রার্থীর জন্য সমান সুযোগ সুবিধা, নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, পি আর ও লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত না করে জাতীয় নির্বাচন দিলে নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভবনা নেই।

সেই সঙ্গে প্রার্থীদের পাশাপাশি ভোটারদেরও নিরাপত্তা বিঘ্ন ঘটতে পারে। এভাবে প্রহসনের নির্বাচন অতীতেও এদেশের জনগণ মেনে নেয়নি, আগামীতেও মেনে নিবে না।

তিনি আরও বলেন, অন্তবর্তীকালীন সরকার জাতিকে একটি বিশ্বাসযোগ্য অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে না পারলে, সরকারকে জবাবদিহিতা করতে হবে। জনগণ তাদের সহজেই ছাড় দেবে বলে মনে হয় না।

পিআর পদ্ধতির নির্বাচন প্রসঙ্গে হেলাল উদ্দিন বলেন, দেশের ৭১ শতাংশ জনগণ পিআর পদ্ধতিতে নির্বাচন চাইলেও অদৃশ্য কোন শক্তির কারণে কিংবা চাপে সরকার পিআর পদ্ধতিতে নির্বাচনের সিদ্ধান্ত নিচ্ছে না। অনতিবিলম্বে পিআর পদ্ধতিতে নির্বাচনের ঘোষণা দিতে হবে। তিনি উপস্থিত দায়িত্বশীলদের জনগণের আশা-আকাঙ্ক্ষার নতুন বাংলাদেশ গড়তে অতীতের মত ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহ্বান জানান।

ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সভাপতি শামসুর রহমানের সভাপতিত্বে পল্টন থানা আমিরের শাহিন সঞ্চালনায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মহানগর কর্ম পরিষদ সদস্য মাওলানা শরিফুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম, শাহবাগ পূর্ব থানা আমির আহসান হাবিব, মতিঝিল পূর্ব থানা আমির মোঃ নুরুদ্দিন, শাহজাহানপুর পশ্চিম থানা আমির সরোয়ার হোসেন সহ বিভিন্ন থানা সেক্রেটারি, নায়েবে আমির গণ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd