• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]

মেট্রো পুলিশ লাইন হাই স্কুলের ৩০ বছর পূর্তি অনুষ্ঠানে কেএমপি’র পুলিশ কমিশনার

Reporter Name / ৩০৪ Time View
Update : সোমবার, ৯ জুন, ২০২৫

 

মোঃ জুয়েল খাঁন, খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান

আজ ৯ জুন ২০২৫ তারিখ বর্ণাঢ্য আয়োজনে মেট্রো পুলিশ লাইন হাই স্কুল, খুলনার ৩০ বছর পূর্তি উদযাপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মোঃ জুলফিকার আলী হায়দার। বেলুন-ফেস্টুন উড্ডয়ন ও কেক কাটার মধ্য দিয়ে আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করে পুলিশ কমিশনার। অতঃপর এ উপলক্ষে একটি র্যালি অনুষ্ঠিত হয়। র্যালিটি মেট্রো পুলিশ লাইন হাই স্কুল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্কুলে এসে শেষ হয়।

অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে পুলিশ কমিশনার বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে মেট্রো পুলিশ লাইন হাই স্কুলের ৩০ বছর পূর্তি অনুষ্ঠান আয়োজন করার জন্য সকলকে ধন্যবাদ জানান। প্রতিষ্ঠাকালীন সময় থেকে এই দীর্ঘ সময়ে স্কুল থেকে যারা পড়ালেখা করে বিভিন্ন সেক্টরে প্রতিষ্ঠিত হয়েছেন আজকের পূর্ণমিলনীর মধ্য দিয়ে তাদের সেতুবন্ধন আরো অটুট হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি মেট্রো পুলিশ লাইন হাই স্কুলের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন এবং স্কুলের যেকোন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সম্পৃক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

তীব্র তাপপ্রবাহ উপেক্ষা করে ৩০ বছর পূর্তি অনুষ্ঠান রুপ নিয়েছিল এক মিলনমেলায়। স্কুলে অধ্যয়নকালীন স্মৃতিচারণ, আড্ডা, খাওয়া-দাওয়া এবং পরস্পরের সঙ্গে কুশল বিনিময়ের মধ্য দিয়ে দীর্ঘদিন পর বন্ধুদের কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকে। প্রফুল্ল চিত্তে আনন্দঘন সময় কাটিয়েছে স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd