খোকার মনে ইচ্ছে
খোকার মনে ইচ্ছে গুলো,
স্বপ্ন দেখায় বেশ।
লেখা পড়া শিখে অনেক,
গড়বে খোকা দেশ।
অনাচার কুসংস্কার সব
ঝেড়ে ফেলে দিয়ে।
নতুন করে গড়বে দেশ,
ভালোবাসা দিয়ে।
মানুষ গুলো থাকবে সুখে
হাসি খুশি ভরা মুখে।
কষ্ট গুলো থাকবে না তো,
থাকবে না কেউ দুখে।
খোকার মনের ইচ্ছে যদি,
সত্যি কারের হয়।
স্বপ্ন ছোঁয়ায় ভাসবে তাঁরা,
দুঃস্বপ্ন আর নয়।
শিক্ষার মহত্ত্ব খুব দামী
আমার কথায় আমি চলি,
যা ইচ্ছে তাই বলি।
লোকের কথায় ধার না ধারি।
নিয়ম নীতি যেন না মানি।
ঠান্ডা মাথায় কাজ করি,
কারোর ধার না ধারি।
পথে ঘাটে খুন খারাপি,
ইচ্ছে মতন বাটপারি।
ময়মুরুব্বি দেখে না মানি,
যাকে তাঁকে সম্মানহানি।
বাবা মা’ র বয়সে শিক্ষাগুরু,
কলার ধরে টানাটানি।
পড়া শিখে কি শিখলাম,
নিজেও জানি না আমি।
নিজের ভুল বুঝতে পারা,
শিক্ষার মহত্ব খুব দামী।
গাছের ডালে কিচিরমিচির
গাছের ডালে চড়ুই পাখি,
কিচিরমিচির ডাকে।
ডালিম গাছে লেবু গাছে,
ডাকে পাতার ফাঁকে।
ঘরের চালে বসে চড়ুই,
মনের সুখে ডাকে।
দোয়েল শ্যামা বুলবুলিটা,
আর চোখে থাকে।
কোয়েল পাখির গান শুনে,
বলছে চড়ুই পাখি।
গাছের ডালে কিচিরমিচির,
সবাই এক সাথে ডাকি।