জ্বলবে মনে দিপ্তি
পরের ভালো যতই করো,
মন পাবে না তাঁর।
পরের ভালো, ভালো কাজ,
পাবে না কোথাও আর।
পরের ভালো করলে তুমি,
পেলে না কিছু স্বার্থ।
পরের স্বার্থ দেখতে গিয়ে,
নিজে হয়ে যায় ব্য্রথ।
পরেে ভালো করতে গিয়ে,
নিজের হয়ে যায় মন্দ।
পরের সেবা দিতে গিয়ে,
লেগে যায় মহা দ্বন্দ্ব।
পরের ভালো করলে মনে,
আসে পরম তৃপ্তি।
পরের ভালো করলে তবেই,
জ্বলবে মনে দিপ্তি।
সাদা ভুত
রাড়ির পাশে খানিক দুরে
একটা বট গাছ।
অই খানেতে করে একটা
সাদা ভুত বাস।
সাদা ভুতের সাদা দাঁড়ি।
সারা দেহ তার সাদা।
হাত পা যেন সবে সাদাা
একটুও নাই কাঁদা।
সাদা ভুতের জামা সাদা,
মাথার টুপি সাদা।
গভীর রাতে দেখলে তারে,
লাগে সবাই ধাঁধা।
রোজ রাতে বটগাছছে
আসে সাদা ভুত।
অন্ধকারে বসে সাদা ভুত,
করে ঘুত ঘুত.
তাই শুনিয়া খোকা খুকু,
চুপটি করে রয়।
মায়ের গলা ধরে তারা,
ভূতের কথা কয়।
মা বলে তবে লে ভুত,
তুই আস্ত একটা পাঁজি।
বাবা এসে ভুত তাড়াবে,
লাখবে জীবন বাজি।
রুখে দিবো যেন
দেশকে নিয়ে ষড়যন্ত্রের জাল,
বুনছে আজ যারা।
এই মেশকে ভালোবাসা বুঝি
দেয় না আজ তাঁরা।
এই দেশেতে জন্ম নিয়ে
এই দেশে হয়েছে বড়।
এই দেশেতে বাস করে,
মাতে সকল ষড়যন্ত্র।
দেশের প্রতি মায়া মমতা,
এতটুকু নাই যাহার।
এই দেশেতে বাস করার,
দরকার কি তাঁহার?
রক্তে কেনা স্বাধীন দেশ,
মা বোনেরা সম্ভ্রম শেষ।
এই দেশকে নিয়ে ভিনদেশীরা,
ষড়যন্ত্র করছে বেশ।
আমরা বাঙালি জাতির শ্রেষ্ঠ,
ভয় করি না কোনো।
স্বদেশকে নিয়ে সব ষড়যন্ত্র,
আমরা রুখে দিবো যেন।