• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
  • [gtranslate]
Headline
রাণীশংকৈলে ওসি আমানের নেতৃত্বে অভিযান, ১৩৫ পিস ইয়াবাসহ ইসমাইল গ্রেফতার কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধুলো-শব্দে অতিষ্ঠ এলাকাবাসী, তবুও বন্ধ হচ্ছে না মঙ্গলকাটার অবৈধ স-মিল কলকাতা দরবার শরীফে হুজুর কুতুবে বাংলার ৩৪তম বাৎসরিক উরস মুবারক উদযাপিত সিংগাইর সরকারি কলেজের সাবেক প্রথম ভিপি মহসিন আর নেই নিয়ামতপুরে ৮৫ বছরের বৃদ্ধার মাথা গোঁজার ঠাঁই ও চিকিৎসার আকুতি শিশুদের নিয়ে বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমিতে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত ৬ বছরেও প্রকাশ হয়নি মাউশির ৬১০ পদের চূড়ান্ত ফল, রংপুরে চাকরিপ্রত্যাশীদের মানবন্ধন ওসি আমানের তাণ্ডবে কাঁপছে রাণীশংকৈলের মাদক ব্যবসায়ীরা, ইয়াবাসহ বাসির গ্রেফতার রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

মোঃ জাবেদুল ইসলাম এর দুটি কবিতা

Reporter Name / ৫৪১ Time View
Update : শুক্রবার, ২০ জুন, ২০২৫

 

আমার প্রিয় দাদু ভাই

আমার প্রিয় দাদু ভাই,
তাঁহার তুলনা নাই।
রোজ রোজ দাদুর সেবা,
আমি তো দিয়ে যাই।

দাদুর বয়স আসি বছর
দেখে না চোখে ভালো।
দিনে রাতে দেখেন দাদু,
আবছা আবছা আলো।

দাদুর চোখে চশমা টা,
আমি রোজ খুলে নেই।
ভালো করে টিস্যু দিয়ে মুছে
দাদুর চোখে পরিয়ে দেই।

অযুর পানি দাদুর জন্য
আমি এনে শুধু এনে দেই।
রোজ রোজ দাদুর খবড়,
আমি খুকি নিজেই নেই।

আষাঢ় এলে বাদল নামে

আষাঢ় এলে বাদল নামে,
অই মেঘের দেশ হতে।
বাদল নামে আষাঢ় মাসে
খোকা খুকু আনন্দে মাতে।

বাদল নামে আষাঢ় মাসে,
রিমঝিম ঝিম ঝিম করে।
আষাঢ় মাসে ব্যাঙ ডাকে,
ঘ্যাঙর ঘ্যাঙর ঘ্যাঙ করে।

আষাঢ় মাসে আকাশ থাকে,
ঘন কালো মেঘে ঢাকা।
আষাঢ় মাসে যায় না কভু,
ঘরের বাইরে যেন থাকা।

আষাঢ় মাসে বৃষ্টি পড়ে,
রিমঝিম ঝিম করে।
খোকা খুকু বৃষ্টির দিনে
ছোট ছোট মাছ ধরে।

মেঘলা দিনে আষাঢ় মাসে,
ঘরে বসে জানালা দিয়ে।
মেঘ পরিদের দেশে চায় যেতে
মনটাকে স্বপ্নের রাজ্যে নিয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd