• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
Headline
রাণীশংকৈলে ওসি আমানের নেতৃত্বে অভিযান, ১৩৫ পিস ইয়াবাসহ ইসমাইল গ্রেফতার কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত সেবার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ধুলো-শব্দে অতিষ্ঠ এলাকাবাসী, তবুও বন্ধ হচ্ছে না মঙ্গলকাটার অবৈধ স-মিল কলকাতা দরবার শরীফে হুজুর কুতুবে বাংলার ৩৪তম বাৎসরিক উরস মুবারক উদযাপিত সিংগাইর সরকারি কলেজের সাবেক প্রথম ভিপি মহসিন আর নেই নিয়ামতপুরে ৮৫ বছরের বৃদ্ধার মাথা গোঁজার ঠাঁই ও চিকিৎসার আকুতি শিশুদের নিয়ে বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমিতে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত ৬ বছরেও প্রকাশ হয়নি মাউশির ৬১০ পদের চূড়ান্ত ফল, রংপুরে চাকরিপ্রত্যাশীদের মানবন্ধন ওসি আমানের তাণ্ডবে কাঁপছে রাণীশংকৈলের মাদক ব্যবসায়ীরা, ইয়াবাসহ বাসির গ্রেফতার রাঙ্গামাটি পার্বত্য জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

লোহাগাড়ায় পুকুরে ডুবে দুই জমজ শিশুর মৃত্যু

Reporter Name / ২৫০ Time View
Update : সোমবার, ২৬ মে, ২০২৫

 

মুন্সি শাহাব উদ্দীন, লোহাগাড়া (চট্টগ্রাম) থেকে:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের হরিদারঘোনা পল্লানের পাড়ায় পুকুরের পানিতে ডুবে দুই জমজ শিশুর মৃত্যু হয়েছে। গত২৪ মে শনিবার দুপুরে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, আজিজুল হক এর দুই জমজ ছেলে সন্তান। তাদের আর কোন সন্তান নাই। একজন আদিল হোসেন, আর একজন আবির হোসেন। তাদের বয়স সাড়ে তিন বছর। আদিল ও আবিরের মা দীর্ঘদিন ধরে অসুস্থতার দরুন বিছানায় শুয়ে থাকতে হয়। ঘটনার দিন দুই ভাই আম কুড়ানোর জন্য বাড়ীর বাইরে যায়। খেলতে গিয়ে দুই সহোদর একসাথে বাড়ীর পাশে পুকুরে পড়ে যায়। তাদেরকে বাড়ীতে অনুপস্থিত দেখে বাড়ীর লোকজন বহু খুঁজাখুঁজি করার এক পর্যায়ে তাদেরকে পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পাই। সেখান থেকে তাদেরকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষনা করেন। স্থানীয়রা আরো জানান,আদিলদের মা পারভিন আক্তার অসুস্থ থাকায় তাদেরকে দাদা দেখা দেখাশোনা করতেন। তবে সেই দাদা এই পৃথিবীর মায়া ত্যাগ করে এক সপ্তাহ আগে পরলোক গমণ করে। আজিজুল হক তার পিতা ও দুই সন্তানকে একসাথে হারিয়ে শোকের সাগরে ভাসমান। একই শোকে শোকাহত পারভিন আক্তার আদিল ও আবির দুই কলিজার টুকরাকে হারিয়ে। এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd