• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]

লোহাগাড়ায় পুকুরে পড়ে এক শিশুর মৃত্যু

Reporter Name / ১৮৭ Time View
Update : সোমবার, ৯ জুন, ২০২৫

মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম

লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের বার আউলিয়া কলেজের পার্শ্বে বার আউলিয়া ব্রিক ফিল্ড সংলগ্ন পুকুরে পড়ে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। ৮ জুন রবিবার সন্ধ্যার সময় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত শিশুর নাম তানজিম। সে পদুয়া মীর পাড়ার মৌলানা কাইছার সাহেবের পুত্র সন্তান। মৌলানা কাইছার মীর পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক। ঘটনার বিবরণে জানা যায়, নিহত তানজিম (৮) হেফজখানার ছাত্র। কুরবানির ঈদের ছুটিতে সে বাড়ীতে আসে। বিকেল বেলা ফুটবল খেলতে সে খেলার সাথীদের নিয়ে ব্রিক ফিল্ড এর ওখানে যায়। খেলার এক পর্যায়ে ফুটবলটি পুকুরে পড়ে যায়। আর ফুটবলটি উঠানোর জন্য সে পানিতে নামে। এদিকে বাড়ীর লোকজন তাকে দেখতে না পেয়ে পড়ে যাওয়া পুকুরে খুজতে থাকে। খুজতে খুজতে এক সময় তানজিমের নিথর দেহটি মিলে। উদ্বার করে রাত ৯ টার দিকে সরকারী হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকাবাসী ও আত্বীয় স্বজনের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd